প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ০৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫ ১১:৪৫ পি.এম
লাভলু সরকার| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
স্টার্ফ রিপোর্টারঃ
মধ্যপ্রাচ্য অর্থাৎ গার্লফ দেশগুলোতে বিশেষ করে কাতার, দুবাই, ওমান, কুয়েত, সংযুক্ত আরব-আমিরাত, সৌদিআরব, বাহরাইন, গার্লফ কান্টিগুলোতে কৃষি পণ্য রপ্তানির চুড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
বিভিন্ন বিদেশে শ্রমিক প্রেরনকারী সংস্থার সূত্রমতে প্রায় ৬৫ লাখের মতো প্রবাসী গার্লফ কান্ট্রিতে বসবাস করে। তাছাড়া ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, ইথোপিয়ান, ভুটানিয়ান, ফিলিপিন্স, নেপালী, পাকিস্তানী, সুদানী ইত্যাদি প্রবাসী বসবাস করে। যারা উচ্চ মূল্যের কারনে প্রয়োজনীয ভোগ্যপণ্য বিশেষ করে শাক-সবজি কেনার মতো সামর্থ্য থাকে না কারন আরবীয় দেশ খুব স্বল্প পরিমানে ভোগ্য পন্য উৎপাদিত হয়। সে কারণে তাদের ইচ্ছা থাকলেও অধিক মূল্যের ফলে দেশী ও বিদেশী শাক-সবজি ও সিজেনাল ফলমূল কিনে খেতে পারেনা না। কারণ তাদের দেশে রেখে যাওয়া পরিবারের ভরণ-পোষণ উচ্চ জীবন ধারণ ব্যয় ও ভবিষ্যতের সঞ্চয়ের জন্য তারা তাদের সকল ইচ্ছা ও স্বাদ-আহ্লাদকে জলাঞ্জলী দেয়।
তাই প্রবাসীদেন নিত্য জীবনের করুন ও দুঃর্বিসহ পরিস্থিতির কথা চিন্তা করে, লুমিনাস ওয়ার্ল্ড গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান মিরাকেল এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ কাতারে কোম্পানীর একজন এক্সপোট এক্সিকিউটিভকে সরজমিনে স্বল্পমূল্য কৃষিপণ্য কাতারে রপ্তানী করার উদ্দেশ্যে কাতারে কৃষিপণ্য রপ্তানীর সার্বিক বিষয় অনুসন্ধান, মার্কেট এনালাইসিস এবং কাতারের ইমপোর্ট কোম্পানীর স্থাপনের আইনানুগ বাধ্যবাধকতা জানার জন্য কাতারে প্রেরণ করে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতি আগামী জানুয়ারীর ২০২৬ সাল থেকে কাতারে এক্সপোর্ট এবং ইমপোর্ট এর ব্যবসার আরম্ভ করার চুড়ান্ত প্রস্তুতি গৃহীত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে মোঃ মেহেদী হাসান চেয়ারম্যান , এক্সপোর্ট ডিপার্টমেন্ট, মিরাকেল এগ্রো ইন্ডাষ্ট্রিজ এর নিজস্ব এক্সপোর্ট ডিপার্টমেন্ট এর মাধ্যমে কাতারের বায়ার মোঃ শহিদ, মোঃ আলমগীর হোসনে মোঃ আবু বক্কর প্রমুখ ইমপোর্ট কোম্পানীর মালিকের সাথে সাময়িক চুক্তির মাধ্যমে চলতি মাস হতে কাতারের মাইজার, সানাইয়া ও দোহাতে স্বল্প আকারে এক্সপোর্ট শুরু করার পরীক্ষা মূলক সূচনা করতে যাচ্ছে।
তাছাড়া মিরাকেল এগ্রো ইন্ডাষ্ট্রিজ কাতারের বাজারে ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মাছ, গার্মেন্টস সামগ্রী রপ্তানী ও বাজারজাত করার বিষয়ে প্রাথমিক উদ্যোগ গ্রহন করেছে। যা অতি সম্প্রতি বাস্তবায়িত হবে বলে এক্সপোট এবং ইমপোর্ট ডিপার্টমেন্ট হতে জানানো হয়।
তিনি আরো বলেন "আমরা আমারে প্রতিষ্ঠান মিরাকেল এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ অর্গানিক ভাবে উৎপাদিত এবং আমাদের দেশের উৎপাদিত ভেজিটেবলস ও ফ্রুটস খুব স্বল্প মূল্যে মধ্যপ্রাচ্যের বাজারে প্রবাসী ও স্থানীয়রে মাঝে পৌঁছে দিতে চাই। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভুটান, সৌদি-আরব ইত্যাদি দেশের চেয়ে সাশ্রয়ী মূল্যে আমাদের দেশীয় ভোগ্য পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব।
এই বিষয়ে লুমিনাস ওয়ার্ল্ড গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিব হোসেন সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি জানান ”আমাদের প্রথম লক্ষ্য একদিকে যেমন অর্গানিকভাবে কৃষি, শষ্য ও খাদ্যপণ্য উৎপাদন করা, তেমনি কীটনাশক ও ভেজালমুক্ত পণ্য বিদেশে রপ্তানী করা।
একই সাথে আমাদের ও আমাদের দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানী করার মাধ্যমে মধ্য-প্রাচ্যের বসবাসরত প্রবাসী ও বিদেশী জনগণের মাঝে আমাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি করার মাধ্য দিয়ে মধ্য-প্রাচ্যের বাজার দখল করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা।
এরই ধারাবাহিকতায় আমাদের এক্সপোর্ট এবং ইমপোট ডিপার্টমেন্ট গত জানুয়ারী ২০২৫ ইং থেকে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং কাতারে কোম্পানির প্রতিনিধি প্রেরণের মাধ্যমে কাতারের বাজার সম্পর্কে এবং বানিজ্য স্থাপন এর সার্বিক পরিস্থিতি সর্ম্পকে বস্তুুনিষ্ঠ ও ধারণা অর্জন করা হয়েছে। ইতিমধ্যে আমরা এক্সপোর্ট করার জন্য সকল প্রস্তুুতি গ্রহণ করেছি।
আশাকরি চলতি মাস হতে স্বল্প পরিসরে কাতারে সবজি ও ফলমূল রপ্তানির মাধ্যমে আমাদের কোম্পানির বৈদেশিক রপ্তানির শুভ সূচনা করবো ইনশাআল্লাহ।