টাইমসনিউজ২৪.কম ডেস্ক| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
ভারতের আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। গত ১৯ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আসামজুড়ে নেমে আসে শোকের ছায়া। শুধু আসাম নয়, পুরো ভারতেই এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
জুবিন শুধু একজন কণ্ঠশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন মানুষের প্রাণের স্পন্দন। তার কণ্ঠের গান যেমন শ্রোতাদের হৃদয়ে মায়ার বাঁধন বেঁধে রাখতো, তেমনি জীবনের কাজকর্ম, মানবিকতা ও আদর্শ তাকে পৌঁছে দিয়েছে অমরত্বের কাতারে।
তার প্রয়াণের পর আসাম প্রদেশ কার্যত তিনদিন অকেজো হয়ে পড়ে। রাজ্যে ঘোষণা করা হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক। রাস্তায় নেমে আসে লাখো মানুষ—শ্রদ্ধা জানাতে, চোখের জল দিয়ে বিদায় জানাতে। এমন দৃশ্য গড়েছে এক নতুন রেকর্ড।
জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আর রহমান, শ্রেয়া ঘোষালসহ ভারতের বিভিন্ন অঞ্চলের সংগীত তারকা ও সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন শোকবার্তা, প্রার্থনা করছেন তার আত্মার শান্তির জন্য।
এ যেন শোকের মধ্যেও এক উৎসব—ভালবাসার উৎসব, যেখানে মানুষ তাদের প্রিয় শিল্পীকে বিদায় জানাল এক সাগরভরা অশ্রু ও শ্রদ্ধা দিয়ে।