প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন, ২০২৬ ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ রবিবার, ১৪ জুন, ২০২৬ ০১:০৭ পি.এম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যুবদলের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন
MD ANIS | Times News 24 | Fast Online News Portal | সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:০০ এ এম
স্টাফ করেসপন্ডেন্ট: সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শনিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর এটিই ছিল সংগঠনটির প্রথম বড় ধরণের সমাগম ও কর্মসূচি। এই উপলক্ষ্যে সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যান ও তার আশেপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন জেলা, মহানগর এবং তৃণমূল ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
Copyright © 2026 All Rights Reserved | Siyam Creations |