শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল

শেয়ার
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার পর প্রায় দুই দিন ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এবার বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।

সোমবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে জিএসিএ জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও পরিচালনাগত সক্ষমতা যাচাইয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব যাচাই কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব যাচাই কার্যক্রম চলছে। বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় কার্যক্রম শুরুর উপযোগিতা যাচাই করাই এর উদ্দেশ্য।শনিবার (১০ অক্টোবর) বিকেলে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। এর একদিন পর রোববার বিকেলে আরেক দফা হামলার শিকার হয় বিমানবন্দরটি। ওই হামলায়ও অন্তত ১২ জন হতাহত হয়।এদিকে রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা যায়। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে কার্যত স্থবির হয়ে পড়েছে ঢাকা-রিয়াদ রুটের বিমান চলাচল। এ ছাড়া সৌদি আরবের গুরুত্বপূর্ণ আরেক বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) থেকে বিমান ওঠানামা বন্ধ থাকায় থেকে ঢাকা থেকে দাম্মামগামী নতুন কোনো ফ্লাইটও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন দাম্মামগামী যাত্রীরাও। 

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —