টাইমসনিউজ২৪.কম ডেস্ক | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
কালবিন্দু প্রতিবেদক:
ফরিদপুর জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন সাংবাদিক মোঃ সাইফুল আলম (সোহাগ)। তিনি আনুষ্ঠানিকভাবে কালবিন্দু মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেড-এর ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সম্পাদকীয় পর্ষদ তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তাঁকে ফরিদপুর জেলার সাংবাদিক কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভরযোগ্য ও জনমুখী করার আহ্বান জানানো হয়েছে।
কালবিন্দুর সম্পাদক নাজীর আহম্মেদ খান বলেন, “আমরা বিশ্বাস করি, মোঃ সাইফুল আলম (সোহাগ) তাঁর নিষ্ঠা, সততা ও সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে ফরিদপুরে কালবিন্দুর সুনাম আরও বৃদ্ধি করবেন।”
এছাড়া জেলা প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় সংবাদ সংগ্রহ, প্রতিবেদক নেটওয়ার্ক গঠন, মাঠপর্যায়ের সাংবাদিকদের সমন্বয় এবং জেলার সার্বিক গণমাধ্যম কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
কালবিন্দুর পক্ষ থেকে জানানো হয়, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারায় কাজ করতে গিয়ে ফরিদপুর জেলা হবে আমাদের একটি শক্তিশালী সংবাদ ইউনিট। আমরা আশা করি, সোহাগ ভাইয়ের নেতৃত্বে কালবিন্দুর সংবাদ কাভারেজ আরও সমৃদ্ধ হবে।”
শেষে সম্পাদকীয় পর্ষদ ও কর্মীবৃন্দ মোঃ সাইফুল আলম (সোহাগ)-এর সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘ সাংবাদিকজীবনের সমৃদ্ধি কামনা করেছেন।