স্বাগতিক কানাডাকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে মরক্কোর খেলোয়াড়দের উদ্যাপন। এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।রয়টার্স২ / ৮৮
গোলের পর কিলিয়ান এমবাপ্পের উদ্যাপন। ফ্রান্স অধিনায়কের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।রয়টার্স
৩ / ৮৮

ঘানার বিপক্ষে কলম্বিয়ার ১–০ গোলের জয়ে গোলদাতা জন আরিয়াসের উদ্যাপন। এ জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে কলম্বিয়া।এএফপি
৪ / ৮৮
কেপ ভার্দের জালে গোলের পর মেসির উদ্যাপন। রোমাঞ্চকর ম্যাচটি ৩–২ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে আর্জেন্টিনারয়টার্স
আরও পড়ুন
বিজ্ঞানীর নতুন আবিষ্কার: ভোজিনিয়ার নামে নাম পেল শামুক
৫ / ৮৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জয়ের পর মিসরের খেলোয়াড়দের উদ্যাপন। এ জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিসরএএফপি
৬ / ৮৮

আলজেরিয়ার জালে দ্বিতীয় গোলের পর সুইজারল্যান্ডের খেলোয়াড়দের উদ্যাপন। আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়ে ৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতল সুইসরাএএফপি
৭ / ৮৮

ক্রোয়াটদের স্বপ্ন ভেঙে পর্তুগালের শেষ ষোলোয় ওঠার উল্লাসএএফপি
৮ / ৮৮
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো পোরোরয়টার্স
৯ / ৮৮

বসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্র এগিয়ে যায় বালোগানের গোলে। ম্যাচটি যুক্তরাষ্ট্র জেতে ২–১ গোলেএএফপি
১০ / ৮৮
বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল হজম করে ম্যাচ হারে সেনেগাল। শেষ বাঁশির পর হতাশায় ভেঙে পড়েন সেনেগালের খেলোয়াড়েরারয়টার্স
১১ / ৮৮
ডিআর কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে ইংল্যান্ড জিতেছে ২–১ গোলেরয়টার্স
১২ / ৮৮

ইকুয়েডরকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পর মেক্সিকোর খেলোয়াড়দের উদ্যাপন। দর্শক অভিবাদনের জবাবে এভাবেই হাত মেলে ধরেন তারাএএফপি
১৩ / ৮৮
সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচটিতে ফ্রান্স জিতেছে ৩–০ গোলেরয়টার্স
১৪ / ৮৮
১–১ সমতায় থাকা ম্যাচের ৮৬ মিনিটে গোল করে আইভরিকোস্টের বিপক্ষে নরওয়েকে ২–১ জয় এনে দিয়েছেন আর্লিং হলান্ডরয়টার্স
১৫ / ৮৮
রাউন্ড অব থার্টি টুর ম্যাচের টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে জয় উদ্যাপন মরক্কোর। দর্শক অভিবাদনের জবাবটা এভাবেই দেন মরক্কোর খেলোয়াড়রা। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১–১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩–২ গোলে জেতে মরক্কোরয়টার্স
১৬ / ৮৮

জার্মানির বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছেন প্যারাগুয়ের গোলকিপার অরলান্দো হিলএএফপি
১৭ / ৮৮
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোলের পর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির উল্লাস। তাঁর এই গোলে জাপানকে ২–১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলরয়টার্স
১৮ / ৮৮

যোগ করা সময়ে তাঁর গোলে পাওয়া জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে কানাডা। সতীর্থদের নিয়ে কানাডা মিডফিল্ডার স্টিফেন ইউস্টাকিওর (৭ নম্বর জার্সি) উদ্যাপন। রাউন্ড অব থার্টি টুর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১–০ গোলে হারায় কানাডাএএফপি
১৯ / ৮৮

টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল হয়ে গেল মেসির। ফুটবলের ইতিহাসে এর আগে কেউ পারেনি।এএফএ
২০ / ৮৮

আলজেরিয়ার এই আনন্দ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত হওয়ারএএফপি
২১ / ৮৮
কলম্বিয়া–পর্তুগাল ম্যাচে গোল পায়নি কোনো দলই। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়েরয়টার্স
২২ / ৮৮
ডিআর কঙ্গোর নকআউট নিশ্চিতের উচ্ছ্বাসে স্যামুয়েল মুতুসামি নামলেন পতাকা হাতেরয়টার্স
২৩ / ৮৮
ঘানার বিপক্ষে প্রথম গোলের পর ক্রোয়েশিয়ার পেতার সুচিচ ও সতীর্থদের উল্লাস। ম্যাচটি ক্রোয়াটরা ২–১ গোলে জিতেছেরয়টার্স
২৪ / ৮৮
পানামার বিপক্ষে গোলের পর হ্যারি কেইনের উচ্ছ্বাস। এই গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন ইংলিশ স্ট্রাইকাররয়টার্স
২৫ / ৮৮

উরুগুয়ের জালে গোল করে স্প্যানিশ গোলকিপার অ্যালেক্স বায়েনার উদ্যাপন। তাঁকে অভিনন্দন জানাতে ছুটে গেলেন সতীর্থ রদ্রি। উরুগুয়েকে তাঁর গোলেই ১–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে স্পেনরয়টার্স
২৬ / ৮৮
প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। অভিষেক আসরেই গ্রুপ পর্বে অপরাজিত থেকে উঠল নকআউট পর্বে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নকআউটে ওঠার আনন্দে মাতোয়ারা কেপ ভার্দের খেলোয়াড়রারয়টার্স
২৭ / ৮৮
নরওয়ের জালে দ্বিতীয় গোলের পর সতীর্থ জুলস কুন্দের সঙ্গে উদ্যাপন উসমান দেম্বেলের। ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। নরওয়েকে ৪–১ গোলে হারায় ফ্রান্সরয়টার্স
২৮ / ৮৮

ইরাকের জালে পাঁচ গোল করে উদ্যাপন সেনেগালের খেলোয়াড়দের। ইরাকের বিপক্ষে ম্যাচটি ৫–০ গোলে জেতে সেনেগালরয়টার্স
২৯ / ৮৮
ম্যাচের শেষ বাঁশি বেজে উঠবে যে কোনো মুহূর্তে, এমন সময়ে গোল করে যুক্তরাষ্ট্রকে ৩–২ গোলে হারিয়েছে তুরস্ক। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া দলটি এই জয় নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় থেকে বিদায় নিয়েছেরয়টার্স
৩০ / ৮৮
অস্ট্রেলিয়া–প্যারাগুয়ে ম্যাচে শুধু বল দখলের লড়াই–ই হয়েছে, কোনো দলই গোল করতে পারেনি। তবে গোলশূন্য ড্র করে নকআউট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ারয়টার্স
৩১ / ৮৮

তিউনিসিয়ার জালে শেষ গোলটি ডাচ মিডফিল্ডার ইয়ান ফন হেকার। আনন্দে ছুটছেন তিনি। তিউনিসিয়াকে ৩–১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপের নকআউটে উঠেছে নেদারল্যান্ডসএএফপি
৩২ / ৮৮

সুইডেনের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপের নকআউটে উঠেছে জাপান। ম্যাচ শেষে দর্শক অভিবাদনের জবাবে এভাবেই হাত নাড়লেন জাপানের খেলোয়াড়রাএএফপি
৩৩ / ৮৮

কুরাসাওয়ের জালে দ্বিতীয় গোল উদ্যাপন আইভরিকোস্টের খেলোয়াড়দের। কুরাসাওকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে উঠেছে ডাচরাএএফপি
৩৪ / ৮৮
জার্মানির জালে ইকুয়েডরের দ্বিতীয় গোলটি করে ছুটলেন ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। নিউ জার্সিতে জার্মানিকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে উঠেছে ইকুয়েডররয়টার্স
৩৫ / ৮৮
দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর উদ্যাপনটা তাই দেখার মতোই হলোরয়টার্স
৩৬ / ৮৮
গ্রুপের শেষ ম্যাচেও জিতেছে মেক্সিকো। চেক প্রজাতন্ত্রকে ৩–০ গোলে হারিয়েছে স্বাগতিকেরারয়টার্স৩৭ / ৮৮

হাইতির বিপক্ষে মরক্কেো জিতেছে ৪–২ গোলে। ম্যাচের পর নির্ভার আশরাফ হাকিমিরাএএফপি
৩৮ / ৮৮

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩–০ গোলে জয়ের ম্যাচে বদলি নেমেছেন নেইমার। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন তিনিএএফপি
৩৯ / ৮৮

কাতারের বিপক্ষে ৩–১ গোলে জয়ের পর গোলকিপার নিকোলা ভাসিলের কাঁধে চড়ে বসলেন আমর মেমিচএএফপি
৪০ / ৮৮

কানাডার বিপক্ষে সুইজারল্যান্ডের প্রথম গোল করে রুবেন ভারগাসের উচ্ছ্বাস। ম্যাচটি সুইসরা ২–১ গোলে জিতেছেএএফপি
৪১ / ৮৮
ডিআর কঙ্গোর বিপক্ষে কলম্বিয়া জিতেছে ১–০ গোলে। এ জয়ে নিশ্চিত হয়েছে দলটির নকআউটে খেলা। এখন শান্তিতে ঘুমানো যাবে—এমনটাই কি বোঝাতে চাচ্ছিলেন কলম্বিয়ান ডিফেন্ডার জন লুকুমি?রয়টার্স
৪২ / ৮৮

বিশ্বকাপে পানামার বিপক্ষে ম্যাচটি ছিল ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদরিচের ২০০ তম ম্যাচ। পানামাকে ১–০ গোলে হারানোর পর চিরসবুজ এ মিডফিল্ডারকে নিয়ে এভাবেই উদ্যাপন করে ক্রোয়েশিয়া দলএএফপি
৪৩ / ৮৮

গোল মিসের হতাশায় ঘানার ডিফেন্ডারদের মাঝে বসে আছেন ইংল্যান্ড তারকা হ্যারি কেইন। ঘানার বিপক্ষে এই ম্যাচে গোলশূন্য ড্র করে ইংল্যান্ডএএফপি
৪৪ / ৮৮

উজবেকিস্তানের বিপক্ষে গোল করছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫–০ গোলের জয়ে জোড়া গোল করেন রোনালদোএএফপি
৪৫ / ৮৮
আলজেরিয়ার দ্বিতীয় গোলটি করেছেন আমিনে গুইরি। জর্ডানের বিপক্ষে এই গোলেই আলজেরিয়া জেতে ২–১ গোলেরয়টার্স
৪৬ / ৮৮
জোড়া গোল করে সেনেগালের বিপক্ষে নরওয়ে জেতান আর্লিং হলান্ড। দ্বিতীয় গোলের পর তাঁর উদ্যাপন। ম্যাচে সেনেগালকে ৩–২ গোলে হারায় নরওয়েরয়টার্স
৪৭ / ৮৮

ইরাকের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে ইরাককে ৩–০ গোলে হারায় ফ্রান্সরয়টার্স
৪৮ / ৮৮
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর মেসির উদ্যাপন। এই ম্যাচে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন মেসি। অস্ট্রিয়াকে ২–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাএএফপি
৪৯ / ৮৮
অবশেষে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে মিসর। আফ্রিকান দলটি আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে ৩–১ গোলে। মোস্তাফা জিকোদের উচ্ছ্বাস তাই বাধভাঙাই হলোরয়টার্স
৫০ / ৮৮

উরুগুয়ের জালে প্রথম গোলের পর কেপ ভার্দের কেভিন পিনার উদ্যাপন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ২–২ গোলে ড্র করে বিশ্বকাপে আবারও চমক উপহার দিয়েছে কেপ ভার্দেএএফপি
৫১ / ৮৮

বাজপাখির মতো ছোঁ মেরে বল নামাচ্ছেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ। বেলজিয়ামের বিপক্ষে তাঁর অসাধারণ গোলকিপিংয়ে গোলশূন্য ড্র করে ইরানএএফপি
৫২ / ৮৮

বিশ্বকাপে প্রথম গোল স্পেন তারকা লামিনে ইয়ামালের। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি ৪–০ গোলে জেতে স্পেনএএফপি
৫৩ / ৮৮

তিউনিসিয়ার বিপক্ষে আরও একটি গোলের উদ্যাপন জাপানের খেলোয়াড়দের। আফ্রিকান দলটিকে ৪–০ গোলে হারিয়েছে এশিয়ান পরাশক্তিরাএএফপি
৫৪ / ৮৮

ছবির সেভটি অবিশ্বাস্য। গোটা ম্যাচে সব মিলিয়ে সেভ করেছেন ১৫টি। তার মধ্যে বেশ কয়েকটি স্রেফ অবিশ্বাস্য। বলতে গেলে একাই ইকুয়েডরকে গোলশূন্য ব্যবধানে রুখে দেন কুরাসাও গোলকিপার এলয় রম। ম্যাচটি ০–০ ব্যবধানে ড্র হয়এএফপি
৫৫ / ৮৮

আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে ছিল জার্মানি। বদলি নামা ফরোয়ার্ড ডেনিজ উনদাভ জোড়া গোল করে দলকে জেতানোর পর তাঁকে নিয়ে সতীর্থদের উদ্যাপন। ম্যাচে ২–১ গোলে জিতেছে জার্মানিএএফপি
৫৬ / ৮৮

সুইডেনের জালে জোড়া গোল করেন ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি। দ্বিতীয় গোলের পর তাঁর উদ্যাপন। ম্যাচটি ৫–১ গোলে জেতে নেদারল্যান্ডসরয়টার্স
৫৭ / ৮৮

তুরস্কের মুরদুলকে মুখ ঢেকে কিছু একটা বলায় লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন (ছবিতে নেই)এএফপি
৫৮ / ৮৮

হাইতির জালে জোড়া গোল করা মাতেউস কুনিয়া খেলা শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন এভাবে। ম্যাচে ৩–০ গোলে জিতেছে ব্রাজিলএএফপি
৫৯ / ৮৮

স্কটল্যান্ডের জালে ৭১ সেকেন্ডে গোল করে সতীর্থদের নিয়ে মরক্কোর ইসমায়েল সাইবারির উদ্যাপন। পরে ১–০ ব্যবধানেই জিতেছে মরক্কোএএফপি
৬০ / ৮৮
আত্মঘাতী গোল করলেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। এই গোলেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে জয়ও তুলে নেয়এএফপি
৬১ / ৮৮

লুইস রোমোর গোলে দক্ষিণ কোরিয়াকে ১–০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো। এই জয়ে স্বাগতিকেরা প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেএএফপি
৬২ / ৮৮

কাতারের বিপক্ষে বাঁ পা ভেঙে নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন কানাডার ইসমায়েল কোনে। ম্যাচে কানাডা ৬–০ গোলে জিতলেও কোনের চোটে দুশ্চিন্তায় পড়েছে দলটিএএফপি
৬৩ / ৮৮

লস অ্যাঞ্জেলসে ম্যাচের শেষ ২৩ মিনিটে হয়েছে ৫ গোল। এর মধ্যে চার গোলই করেছে সুইজারল্যান্ড। একটি গোল বসনিয়া ও হার্জেগোভিনার। ৪–১ গোলে জয়ের পর সুইস খেলোয়াড়দের উদ্যাপনএএফপি
৬৪ / ৮৮
চেক প্রজাতন্ত্রের জালে পেনাল্টি থেকে সমতাসূচক গোলের পর দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনার উদ্যাপন। ম্যাচে ১–১ গোলে ড্র করে দুই দলএএফপি
৬৫ / ৮৮

হামিন্তন কাম্পাজের (২১ নম্বর জার্সি) শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে ৩–১ গোলে হারায় কলম্বিয়াএএফপি
৬৬ / ৮৮

অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির (৩) জয়সূচক গোলে পানামার বিপক্ষে ১–০ গোলে জিতেছে ঘানাএএফপি
৬৭ / ৮৮

ক্রোয়েশিয়ার জালে গোল করে ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহামের চিরাচরিত উদ্যাপন। পেছনে জোড়া গোল করা হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘থ্রিলার’ ম্যাচে ৪–২ গোলে জিতেছে ইংল্যান্ডএএফপি
৬৮ / ৮৮

পর্তুগালের জালে সমতাসূচক গোলের পর ডিআর কঙ্গোর ফরোয়ার্ড ইওয়ান উইসার উদ্যাপন। সঙ্গী তাঁর সতীর্থরা। এই গোলেই শেষ পর্যন্ত পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটিএএফপি
৬৯ / ৮৮

কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন জর্ডানের আল–আরব। অস্ট্রিয়া–জর্ডান ম্যাচেএএফপি
৭০ / ৮৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল মেসিময়। তাঁর হ্যাটট্রিকের দিনে প্রথম গোলে সহায়তা করেন রদ্রিগো দি পলএএফপি
৭১ / ৮৮
প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেছেন আর্লিং হলান্ড। ক্লাব ফুটবলে দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত এই নরওয়েজীয় তারকা প্রথম ম্যাচে করেছেন দুই গোল। ইরাক–নরওয়ে ম্যাচে।রয়টার্স
৭২ / ৮৮

এমবাপ্পেকে আটকে রাখতে পারছেন না সেনেগালের ডিফেন্ডার। শেষ পর্যন্ত পারেনওনি। সেনেগালের বিপক্ষে দুটি গোল করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ডএএফপি
৭৩ / ৮৮

নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করে ইরানের মোহাম্মদ মোহেবির উদ্যাপন। র্যাঙ্কিংয়ে ইরান ৫৯ ব্যবধানে এগিয়ে থাকলেও এই গোলেই নিউজিল্যান্ডের সঙ্গে ২–২ সমতা আনে তারাএএফপি
৭৪ / ৮৮

উরুগুয়ে খেলোয়াড়দের মুখ দেখেই বোঝা যাচ্ছে ফলটা প্রত্যাশিত ছিল না। সৌদি আরবের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরাএএফপি
৭৫ / ৮৮

বেলজিয়ামের জালে গোল করে মিসরকে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার ইমাম আশুর। সতীর্থদের নিয়ে তাঁর এই উদ্যাপন শেষ পর্যন্ত আর থাকেনি। ম্যাচটি ড্র করতে বাধ্য হয় মিসরএএফপি
৭৬ / ৮৮

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম হয়েছে কিছুক্ষণ আগে। ফেবারিট স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দে! শেষ বাঁশি বাজার পর স্পেনের মিকেল ওয়াইরসাবালকে টেনে তুলছেন কেপ ভার্দের খেলোয়াড়এএফপি
৭৭ / ৮৮

গোল করেছেন ইয়াসিন আয়ারি (১৮)। তাঁকে ঘিরে উদ্যাপনে সতীর্থরা। তবে গোলটি বাবার দেশ তিউনিসিয়ার বিপক্ষে বলে আয়ারি নির্লিপ্ত। হাত উঁচিয়ে যেন ক্ষমাও চাইলেন। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটিতে সুইডেন জিতেছে ৫–১ গোলেএএফপি
৭৮ / ৮৮

ইকুয়েডরের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির দিকেই যাচ্ছিল আইভরি কোস্ট। কিন্তু ৯০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত দিয়ালোর ওই গোলেই জিতেছে আইভরি কোস্ট। গোলের পর দিয়ালোর উদ্যাপনএএফপি
৭৯ / ৮৮

নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ড্র করার আনন্দ জাপানের খেলোয়াড়দেরএএফপি
৮০ / ৮৮
বিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেক মাটি করেছে জার্মানি। ৭ গোল করেছে দলটির জালে। ম্যাচে গোল করে কাই হাভার্টজের উদ্যাপনএএফপি
৮১ / ৮৮

তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে ২–০ গোলে। এই জয়ে ৮টি সেভ করে আসল নায়ক অস্ট্রেলিয়ান গোলকিপার প্যাট্রিক বিচএএফপি
৮২ / ৮৮

হাইতির বিপক্ষে স্কটল্যান্ড জিতেছে ১–০ গোলে। ৩৬ বছর পর স্কটিশরা বিশ্বকাপে জিতেছে জন ম্যানগিনের গোলে (৭ নম্বর জার্সি)এএফপি
৮৩ / ৮৮

মরক্কোর বিপক্ষে গোল হজম করে হারের শঙ্কায় ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস গোল করে সেই শঙ্কা কাটানোর আনন্দে যেন পাখা মেলার চেষ্টা করলেনএএফপি
৮৪ / ৮৮

১৭ মিনিটে সুইজারল্যান্ডের গোল হজম করে হারের শঙ্কায় ছিল কাতার। কিন্তু ম্যাচে যোগ করা সময়ে বুয়ালেম খুখির সমতাসূচক গোলের পর আনন্দে প্রায় উন্মাদ বনে যান কাতারের খেলোয়াড়রা। ড্র করে বিশ্বকাপে যে প্রথম পয়েন্ট পেয়েছে কাতার! এই আনন্দ তাই জয়ের সমানরয়টার্স
৮৫ / ৮৮

একজনের ওপর আরেকজন লুটিয়ে পড়েছেন, কেউ আবার কোচকে কাছে পেয়ে তাঁকেও কাছে টেনে নিচ্ছেন। দৃশ্যটা যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশির পরের মুহূর্তের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে ৪–১ গোলে জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্রএএফপি
৮৬ / ৮৮

‘বি’ গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে পড়েছিল কানাডা। কিন্তু বদলি নেমে ৭৯ মিনিটে করা গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড কাইল লারকিন। গোলের পর তাঁর এই স্বস্তির উদ্যাপনের সঙ্গে গোটা কানাডাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। পরে ম্যাচটি ১–১ গোলেই ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্টও পেয়েছে কানাডাএএফপি
৮৭ / ৮৮

‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকে ভালো খেলেেও গোল হজমে বেশ চাপেই পড়ে যায় এশিয়ান দলটি। তবে ৬৭ মিনিটে হোয়াং ইন-বমের এই শটেই সমতা আনে দক্ষিণ কোরিয়া। পরে ২–১ গোলে জেতে ম্যাচওএএফপি
৮৮ / ৮৮
২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো।রয়টার্স

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।