টাইমসনিউজ২৪.কম ডেস্ক| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
ব্যবসা-বাণিজ্যের বাস্তব অভিজ্ঞতা ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতায় পারদর্শী ব্যক্তি মোঃ আব্দুল কাদির (শিওন) আনুষ্ঠানিকভাবে কালবিন্দু মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেড-এর বিজনেস রিপোর্টার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি বর্তমানে ঢাকা মহানগরের মিরপুর এলাকায় বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে ব্যবসা, বাজারব্যবস্থা, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক খাত সম্পর্কে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তাঁর বাস্তব অভিজ্ঞতা ও গভীর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির কারণে কালবিন্দুর সম্পাদকীয় পর্ষদ তাঁকে বিজনেস রিপোর্টার হিসেবে মনোনীত করেছে।
কালবিন্দুর সম্পাদক নাজীর আহম্মেদ খান বলেন, “মোঃ আব্দুল কাদির (শিওন) ব্যবসায়িক বাস্তবতা সম্পর্কে গভীর ধারণা রাখেন। তাঁর মতো বাস্তবমুখী চিন্তাশীল সাংবাদিক বিজনেস সাংবাদিকতায় নতুন দিক উন্মোচন করবেন বলে আমরা বিশ্বাস করি। তাঁর সংযুক্তিতে কালবিন্দুর অর্থনীতি ও ব্যবসা বিভাগ আরও শক্তিশালী হবে।”
সাংবাদিক মোঃ আব্দুল কাদির (শিওন) বলেন, “কালবিন্দু এমন একটি গণমাধ্যম, যা সত্য, ন্যায় ও উন্নয়নমুখী সাংবাদিকতার প্রতীক। আমি এই পরিবারের অংশ হয়ে ব্যবসা-বাণিজ্য খাতের সমস্যাগুলো, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সম্ভাবনাগুলো তুলে ধরতে চাই। আমার লক্ষ্য—সত্যনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনের মাধ্যমে পাঠকদের সচেতন ও অনুপ্রাণিত করা।”
সম্পাদকীয় পর্ষদ জানায়, বিজনেস রিপোর্টার হিসেবে শিওন দেশীয় ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তন, শিল্পখাতের প্রবণতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাফল্য, এবং সরকারি-বেসরকারি বিনিয়োগসংক্রান্ত সংবাদ কাভারেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কালবিন্দু'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান উপদেষ্টা রাকিব হোসেন বলেন, “ব্যবসা-বাণিজ্য খাত দেশের অর্থনীতির প্রাণ। এই খাতের সংবাদ কাভারেজে নির্ভুলতা ও গভীরতা নিশ্চিত করতে শিওনের অভিজ্ঞতা আমাদের জন্য মূল্যবান হবে।”
মোঃ আব্দুল কাদির (শিওন) পেশাগত জীবনের পাশাপাশি ব্যবসা ও অর্থনীতির নানা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। বাজার পরিস্থিতি, পণ্য প্রবণতা, ব্যবসায়িক উদ্যোগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে তাঁর বাস্তব জ্ঞান তাঁকে আলাদা করে তুলেছে।
তিনি বিশ্বাস করেন, “একজন ব্যবসা প্রতিবেদকের দায়িত্ব শুধু খবর লেখা নয়, বরং জনগণের অর্থনৈতিক জীবনে প্রভাব ফেলা বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করে সমাজকে সচেতন করা। আমি সেই দায়িত্ব পালন করতে চাই সৎ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে।”

কালবিন্দুর প্রকাশক জনাব, মোঃ মেহেদী হাসান সোহেল জানায়, বিজনেস সাংবাদিকতায় নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি ও পেশাদার মান উন্নয়নে শিওনে'র মতো অভিজ্ঞ সাংবাদিকের উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলবে।
শেষে সম্পাদকীয় পর্ষদ, ব্যবস্থাপনা ও কর্মীবৃন্দ মোঃ আব্দুল কাদির (শিওন)-এর সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘ সাংবাদিকজীবনের সমৃদ্ধি কামনা করেছেন।