টাইমসনিউজ২৪.কম ডেস্ক | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
দেশের ক্রীড়া সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে ‘কালবিন্দু’ পরিবারে স্পোর্টস রিপোর্টার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তরুণ ও মেধাবী সাংবাদিক মোঃ সজিবুর রহমান বাপ্পি। তাঁর নিয়োগের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।
সজিবুর রহমান বাপ্পি দীর্ঘদিন ধরে খেলাধুলা, যুব উন্নয়ন ও ক্রীড়ানীতিবিষয়ক প্রতিবেদনে কাজ করে আসছেন। মাঠপর্যায়ের খেলার খবর, স্থানীয় প্রতিযোগিতা থেকে শুরু করে জাতীয় ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর কাভারেজে তাঁর আগ্রহ ও দক্ষতা ইতোমধ্যেই সহকর্মী ও পাঠকদের নজর কাড়েছে।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি ক্রীড়া সংবাদ শুধু খেলার ফলাফল নয়— এটি একটি জাতির মানসিক শক্তি, ঐক্য ও অগ্রগতির প্রতিফলন। কালবিন্দুর মতো একটি দায়িত্বশীল গণমাধ্যমে যুক্ত হতে পারা আমার পেশাগত জীবনের এক বড় সাফল্য।”
কালবিন্দু মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদকমণ্ডলী এক বিবৃতিতে বলেন, “সজিবুর রহমান বাপ্পির যোগদানে আমাদের ক্রীড়া বিভাগ আরও গতিশীল হবে। মাঠের খবর, বিশ্লেষণ ও খেলোয়াড়দের প্রোফাইল— সবকিছুতেই নতুন দৃষ্টিভঙ্গি আনবেন তিনি।”
তাঁর সহকর্মীদের মতে, সজিবুর রহমান বাপ্পি ক্রীড়া সাংবাদিকতায় তথ্যভিত্তিক বিশ্লেষণ ও বাস্তবধর্মী রিপোর্টিংয়ে বিশেষ পারদর্শী। স্থানীয় ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স ও হ্যান্ডবলসহ নানা খেলার বিষয়ে তিনি নিয়মিত ফিচার ও প্রতিবেদন প্রকাশ করে আসছেন।
বাপ্পি জানান, “আমাদের তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা সম্পর্কে আগ্রহ বাড়াতে সাংবাদিকতার ভূমিকা অনেক। আমি চাই, আমার প্রতিবেদনের মাধ্যমে দেশের গ্রামীণ ও শহুরে ক্রীড়াক্ষেত্রের ব্যবধান কমাতে অবদান রাখতে।”
কালবিন্দুর স্পোর্টস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সম্পাদক বলেন, “আমরা বিশ্বাস করি সজিবুর রহমান বাপ্পি মাঠের খবরে যেমন নির্ভুলতা বজায় রাখবেন, তেমনি খেলোয়াড়দের জীবন, সংগ্রাম ও অনুপ্রেরণার গল্পও তুলে ধরবেন।”
সজিবুর রহমান বাপ্পির সাংবাদিকতা জীবন শুরু হয় স্থানীয় পর্যায়ে। তিনি শুরু থেকেই সামাজিক উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। একসময় নিজেও খেলোয়াড় ছিলেন, যার অভিজ্ঞতা এখন তাঁর প্রতিবেদনে গভীরতা যোগ করছে।

কালবিন্দু পরিবার মনে করে, সাংবাদিক সজিবুর রহমান বাপ্পির যোগদান ক্রীড়া সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের তরুণ পাঠক ও খেলাপ্রেমীরা তাঁর লেখার মাধ্যমে মাঠের খবরের পাশাপাশি খেলাধুলার মানবিক দিকও জানতে পারবেন।
কালবিন্দু পরিবার তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে এবং তাঁর পেশাগত জীবনে সাফল্য কামনা করছে।