শিরোনাম LIVE
জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী

জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি

শেয়ার
জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি
ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে বাস্তব অগ্রগতি আসতে হবে। এমন কথা বলেছেন সম্মেলনের আয়োজক দেশের প্রতিনিধি। তিনি বলেন, ‘এমন একটি বাস্তব ফল দরকার, যা মানুষ দেখে বুঝতে পারবে—এটি সত্যিই অর্জন করা গেছে।’

তুরস্কে জাতিসংঘের এই আলোচনায় যোগ দিতে জড়ো হচ্ছেন বহু বিশ্বনেতা এবং প্রায় ১৯০টি দেশের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

আজ সোমবার শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ এই সম্মেলন। এর মধ্যে সারা বিশ্বের দেশগুলোকে মোকাবিলা করতে হচ্ছে মানুষের জানা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনো। এটি প্রশান্ত মহাসাগরের একটি বায়ুপ্রবাহ, যার ফলে গরম বাড়ে। আর জীবাশ্ম জ্বালানির কারণে এই এল নিনো আরও তীব্র হয়েছে। এতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে এবং ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

জলবায়ু সংকটের ক্ষতির খরচ কে দেবে—এ নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টানাপোড়েনের আশঙ্কা রয়েছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর অগ্রগতিও ধীর। এ বছর তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে যে লক্ষ্য ঠিক করা হয়েছিল, প্রাক্-শিল্পযুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা—সেটিও ছাড়িয়ে গেছে।

৪৪টি দেশের আলোচকগোষ্ঠী স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সভাপতি আদাও সোয়ারেস বারবোসা বলেন, ‘তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার সুযোগ ধরে রাখতে হবে। এ জন্য এই সীমা কতটা ছাড়াবে এবং কত দিন ছাড়িয়ে থাকবে, তা কমাতে হবে। সহজে পাওয়া যায় ও আগে থেকে অনুমান করা যায়—এমন জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট আন্তর্জাতিক · ৩১.১০.২০২৬

তাঁর কথা, ‘অভিযোজনের সক্ষমতা বাড়াতে হবে এবং চরম আবহাওয়ায় দরিদ্র দেশগুলোর যে ক্ষতি হয়, তার সমাধান করতে হবে। এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, বেঁচে থাকার প্রশ্ন। প্যারিস চুক্তির বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে প্রতিশ্রুতির ওপর নয়, বরং প্রতিশ্রুতি কতটা পূরণ হলো এবং ঝুঁকিতে থাকা দেশগুলোর মানুষের জীবন কতটা রক্ষা করা গেল, তার ওপর।’

এবারের সম্মেলনে আয়োজক দুটি দেশ থাকবে, যা সচরাচর দেখা যায় না। সম্মেলন হবে তুরস্কের আনতালিয়া শহরে। তবে আনুষ্ঠানিক আলোচনার সভাপতিত্ব করবে অস্ট্রেলিয়া। গত বছর দুই দেশের সম্মেলন আয়োজনের প্রস্তাব নিয়ে সমঝোতার পর এ সিদ্ধান্ত হয়।

অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১ আলোচনার সভাপতি ক্রিস বোয়েন দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘নিঃসরণ কমানো ও অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী এমন একটি ফল দরকার, যা মানুষ দেখে বুঝতে পারবে—এটি সত্যিই অর্জিত হয়েছে। আমাদের অগ্রগতি দরকার। আগের কপ সম্মেলনগুলোর তুলনায় এটি এক ধাপ এগিয়ে যেতে হবে।’

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিচু দ্বীপরাষ্ট্রগুলোর দুর্দশার দিকে সবার নজর ফেরাতেও অস্ট্রেলিয়া একটি ‘শক্তিশালী ও উচ্চাভিলাষী ফল’ চায়। জলবায়ু সংকট এসব দেশের অস্তিত্বের জন্যই হুমকি। বোয়েন বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আমাদের প্রতিবেশীদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে এবার সামনে আনতে হবে। অভিযোজনের জন্য বিশ্বের মোট জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ পায় ছোট দ্বীপরাষ্ট্রগুলো। অথচ এসব দেশের অস্তিত্বই ঝুঁকির মুখে।’

বেলজিয়ামের ব্রাসেলসের একটি পার্কে তাপপ্রবাহের মধ্যে ঝরনার পাশে বসে আছেন কয়েকজন। ১৮ জুন, ২০২৬
বেলজিয়ামের ব্রাসেলসের একটি পার্কে তাপপ্রবাহের মধ্যে ঝরনার পাশে বসে আছেন কয়েকজন। ১৮ জুন, ২০২৬ছবি: রয়টার্স

তবে জলবায়ু আন্দোলনকর্মী এবং অস্ট্রেলিয়ার ৫০০ জনের বেশি বিজ্ঞানী বলেছেন, ভণ্ডামির অভিযোগ এড়াতে হলে অস্ট্রেলিয়াকে কয়লাখনি ও গ্যাস প্রকল্পের অনুমোদন দেওয়া বন্ধ করতে হবে।

সম্মেলনে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত থাকবে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো দেশটি কোনো প্রতিনিধিদল পাঠাচ্ছে না। হোয়াইট হাউসের এক মুখপাত্রের ভাষ্য, অন্য দেশগুলোর সমর্থিত ‘চরম জলবায়ু নীতির’ সঙ্গে ট্রাম্প প্রশাসনের কোনো সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাস কোম্পানিগুলোর বিপুল মুনাফা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শুরু করা এই যুদ্ধের ফলে সারা বিশ্বে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যে সাম্প্রতিক এক সমাবেশে প্রেসিডেন্ট বলেন, ‘এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি বলেই ফেলি—আমরা অবিশ্বাস্য রকমের টাকা আয় করছি।’

তবে ডেমোক্রেটিক পার্টির ২০ জন কংগ্রেস সদস্য আনতালিয়ায় গেছেন। গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে দলটির বড় জয়ের পর তাঁরা উৎসাহিত। এই জয়ের ফলে দূষণ নিয়ন্ত্রণের নিয়ম ভেঙে দেওয়া এবং পরিচ্ছন্ন জ্বালানিতে আর্থিক সহায়তা বন্ধে ট্রাম্পের চেষ্টা ঠেকানোর সুযোগ পাবেন তাঁরা।

উন্নয়নশীল দেশ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কপ৩১ আলোচনায় জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়ার দাবি তুলবেন। প্রচারাভিযানভিত্তিক সংগঠন ৩৫০ ডটঅর্গের পূর্ব আফ্রিকা কর্মসূচির ব্যবস্থাপক রুকিয়া খামিস বলেন, ‘পূর্ব আফ্রিকাজুড়ে মানুষ এমন এক জলবায়ু সংকটের ভয়াবহ প্রভাবের মুখে পড়ছে, যার জন্য তারা দায়ী নয়। দীর্ঘ খরা থেকে ধ্বংসাত্মক বন্যা—আমরা ঘরবাড়ি, জীবিকা এবং খাবার ও পানির সুযোগ হারাচ্ছি। অথচ এসব ক্ষতি মোকাবিলায় যে অর্থ দরকার, তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক দেশ ও জনগোষ্ঠীর নাগালের বাইরে। সংকটের জন্য যাদের দায় সবচেয়ে কম, তাদেরই সবচেয়ে বেশি খরচ বহন করতে হচ্ছে—এটি মৌলিকভাবে অন্যায়।’

এ বছরের গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে ইউরোপে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ে। নেপালে হিমবাহ ধসে ভূমিধসে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এদিকে বিজ্ঞানীরা এল নিনো পরিস্থিতিকে ‘অসাধারণ’ বলছেন। এর তীব্রতা এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি, বরং ক্রমেই বাড়ছে।

বিশ্বজুড়ে নিঃসরণ কমানোর অগ্রগতি ধীর হলেও ইরান যুদ্ধ অনেক দেশকে জীবাশ্ম জ্বালানিকে ব্যয়বহুল ও সংকটের ঝুঁকিতে থাকা উৎস হিসেবে দেখতে বাধ্য করেছে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির দাম ক্রমেই কমছে।

জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল আলোচনার আগে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিবছরই প্রতিটি জনগোষ্ঠী ও অর্থনীতিকে আরও বেশি আঘাত করছে। তবে এখন প্রায় সব বড় অর্থনীতি এবং মাঝারি ও ছোট অর্থনীতির অনেক দেশই জলবায়ু মোকাবিলাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানির অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে।’

সম্মেলনের আয়োজক তুরস্কও আরও দেশকে বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে চায়। বৈদ্যুতিক গাড়ি ও হিট পাম্পের মতো প্রযুক্তি জীবাশ্ম জ্বালানিনির্ভর বিকল্পের চেয়ে অনেক বেশি কার্যকর। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে সরবরাহের একটি লক্ষ্য আলোচনায় উঠবে। তবে কিছু দেশ এর বিরোধিতা করছে।

দুই আয়োজক দেশই জীবাশ্ম জ্বালানির ওপর অনেক বেশি নির্ভরশীল। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম প্রধান কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। দেশটির মধ্য-বামপন্থী লেবার সরকারের লক্ষ্য, ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ শূন্যে নামানো এবং ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ৮০ শতাংশের বেশি সৌর ও বায়ু থেকে উৎপাদন করা। তবে এসব লক্ষ্য অর্জনের পথে দেশটি পিছিয়ে রয়েছে।

জলবায়ুবিজ্ঞানের গুরুত্ব অস্বীকার করা ডানপন্থী ওয়ান নেশন পার্টির উত্থানও লেবার সরকারের জন্য রাজনৈতিক হুমকি হয়ে উঠেছে। ওয়ান নেশন এবং লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য বাতিল করতে চায়।

যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াটা ফাহনবুলে বলেন, ‘এ গ্রীষ্মে আমরা সবাই অনুভব করেছি—জলবায়ু পরিবর্তন এখনই ব্রিটেনে এসে গেছে। কোনো দেশ একা এটি মোকাবিলা করতে পারে না। এ কারণেই কপ৩১ গুরুত্বপূর্ণ। বেশি বিল ও জলবায়ু পরিবর্তনের সমাধান একই—নিজেদের দেশে আরও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন, যা ভালো কর্মসংস্থান তৈরি করবে এবং ঘরবাড়ি উষ্ণ রাখবে। কপ৩১ যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের বিষয়।’

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরনেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —