No Name | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
বিশেষ প্রতিনিধি জাতীয় সংসদ
আন্দোলনরত জুলাই যোদ্ধাদের দাবির মুখে অবশেষে জুলাই সনদে জরুরি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে ইউনুচ সরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। এই সংশোধনই চূড়ান্ত সনদের অংশ হবে বলে তিনি নিশ্চিত করেন।
দুপুরে সংসদ ভবনের দক্ষিণ
প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে
উপস্থিত হয়ে ড. আলী
রীয়াজ বলেন, “জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সংশোধন জরুরি
হয়ে পড়েছে। এ বিষয়ে কমিশন
এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ নেই।”
জুলাই
যোদ্ধাদের উদ্দেশে তিনি আরও বলেন,
“আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে
বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের কণ্ঠস্বর
স্পষ্টভাবে পৌঁছেছে, এবং সেই অনুযায়ী
পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
কমিশনের
মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত
রয়েছে উল্লেখ করে তিনি জানান,
এখনো আলোচনা ও সমন্বয়ের সুযোগ
রয়েছে। বিকেলে অনুষ্ঠানের মূল সনদ স্বাক্ষর
পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান
তিনি এবং আন্দোলনকারীদের আপাতত
সেখান থেকে সরে যাওয়ার
আহ্বান জানান।
রাজনৈতিক
বিশ্লেষকরা মনে করছেন, এ
সিদ্ধান্ত সরকার ও কমিশনের জন্য
এক ধরনের পরাজয় হলেও তা রাজনৈতিক
প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ
হয়ে থাকবে...