মোঃ তুহিনুল ইসলাম| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের ‘মেমোরিজ’ বা পুরোনো স্মৃতিচারণার ফিচারটি অনেক ব্যবহারকারীর কাছে আনন্দের একটি অংশ। প্রতিদিন সকালে নিউজফিডে দেখা পাওয়া পুরোনো ছবি, ভিডিও বা পোস্ট অনেকের মনেই নস্টালজিয়া জাগায়। তবে সবার ক্ষেত্রেই যে পুরোনো স্মৃতি সুখকর হয়, তা নয়। প্রিয়জন হারানোর দিন, সম্পর্ক ভাঙার সময় কিংবা কোনো অপ্রিয় ঘটনার স্মৃতি হঠাৎ সামনে চলে এলে সেটি অনেকের জন্যই মানসিক অস্বস্তির কারণ হতে পারে।
এই বিষয়টি মাথায় রেখে ফেসবুক সম্প্রতি ‘মেমোরিজ’ ফিচারে নতুন কিছু নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন সহজেই তাদের স্মৃতি দেখা, লুকানো বা নোটিফিকেশন বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারবেন।
মেমোরিজ নিয়ন্ত্রণ বা বন্ধ করার উপায়
ফেসবুক
অ্যাপে গিয়ে উপরের ডান
পাশে থাকা মেনু বোতাম
(☰)-এ
ক্লিক করে “Memories” অপশনটি নির্বাচন করতে হবে। এরপর
ডান দিকের গিয়ার আইকন বা সেটিংস
বোতামে চাপ দিয়ে “Memories Settings”-এ প্রবেশ করুন।
এখানে “Notifications” অংশে গিয়ে “What memories do you want to be notified
about” নির্বাচন করলে তিনটি অপশন
দেখা যাবে—
ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে জড়িত পুরোনো স্মৃতিগুলোও ফেসবুকে দেখতে না পাওয়ার ব্যবস্থা করতে পারেন। এ জন্য “Memories Settings” → “People” অপশন থেকে সেই ব্যক্তির নাম লিখে তাকে ব্লক করা যায়।
একইভাবে, “Dates” অপশন থেকে নির্দিষ্ট সময়ের স্মৃতি লুকানো সম্ভব। ব্যবহারকারী চাইলে এক দিন, এক সপ্তাহ, এক মাস বা পুরো এক বছরের স্মৃতি বন্ধ রাখতে পারবেন।