প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ০১:৩৯ পি.এম
মাত্র তিন দিনে ৯ কোটি রুপি অগ্রিম বুকিং, রেকর্ড গড়ছে ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১
নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
মাত্র তিন দিনে ৯ কোটি রুপি অগ্রিম বিক্রি, ঝড় তুলেছে ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’
ঋষভ শেঠির পরিচালনায় আসছে ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’, আর মুক্তির আগেই দর্শকদের উচ্ছ্বাসে ভাসছে সিনেমাটি। মাত্র তিন দিনের অগ্রিম বুকিংয়েই সিনেমাটি আয় করেছে ৯ কোটি রুপি।
২৬ সেপ্টেম্বর কন্নড় সংস্করণের অগ্রিম বুকিং শুরু হয়। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দি, মালায়ালামসহ অন্যান্য ভাষার বুকিং খোলা হয়। এই স্বল্প সময়ে ১ লাখ ৩১ হাজার ৪৯১টি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিনোদন বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক।
২০২২ সালে মাত্র ১৬ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কান্তারা’ বিশ্বব্যাপী ৪০০ কোটির বেশি আয় করে রেকর্ড গড়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় প্রত্যাশা নিয়ে আসছে সিক্যুয়েল। নির্মাতাদের বিশ্বাস, ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির পরেও এই গতি অব্যাহত থাকবে।
মুক্তির দিনে ভারতজুড়ে সিনেমাটির ৫ হাজার ১৯৫টি শো নির্ধারিত হয়েছে। দর্শকদের সাড়া দেখে প্রেক্ষাগৃহ মালিকরা শো বাড়ানোর কথাও ভাবছেন।
কন্নড় ছাড়াও হিন্দি, তেলেগু, তামিল ও মালায়ালামে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে প্রথম পর্যায়ে কেবলমাত্র ‘২ডি’ ফরম্যাটেই দেখা যাবে এটি।
সিনেমাটি আসছে আজ ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এখন দেখার বিষয়—অগ্রিম বুকিংয়ের এই সাফল্য মুক্তির পরও কতটা টিকে থাকে।
Copyright © 2026 All Rights Reserved | Siyam Creations |