নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
৫০ বছরে অবিবাহিত আমিশা প্যাটেল, গোপন ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল ৫০ বছরে পা দিলেন। এখনো অবিবাহিত তিনি। জীবনে অসংখ্য প্রেম প্রস্তাব পেলেও কারো সঙ্গে সংসার শুরু করার সিদ্ধান্ত নেননি। তবে সম্প্রতি এক পডকাস্টে গিয়ে জানালেন নিজের গোপন ইচ্ছের কথা—এক রাতের জন্য হলিউড তারকা টম ক্রুজের শয্যাসঙ্গিনী হতে চান তিনি।
স্কুলজীবনেই বহু প্রেম প্রস্তাব পেয়েছিলেন আমিশা।
বিয়ের শর্ত ছিল—কাজ ছেড়ে ঘরে থাকতে হবে, যা তিনি মেনে নেননি।
তার মতে, “যারা সত্যিই ভালোবাসবে, তারা কাজেও উৎসাহ দেবে।”
কাজ ও ভালোবাসার কারণে জীবনে অনেক কিছু হারিয়েছেন বলেও জানান তিনি।
ছোটবেলা থেকেই টম ক্রুজের অনুরাগী আমিশা।
স্কুলে পড়ার সময় পেন্সিল বাক্সে রাখতেন টমের ছবি।
নিজের ঘর সাজাতেন টম ক্রুজের পোস্টার দিয়ে।
তার ভাষায়, “টম যা বলবে, আমি তা-ই করব। এক রাতের জন্য তার শয্যাসঙ্গিনী হতেও রাজি আছি।”
প্রথম সিনেমা ‘কহো না… প্যায়ার হ্যায়’ দিয়েই দর্শকদের মন জয় করেছিলেন আমিশা।
পরবর্তীতে এক সময় বলিউড থেকে দূরে সরে যান।
২০২৩ সালে আবারও আলোড়ন তোলেন ‘গদার ২’ দিয়ে।