MD ANIS | Times News 24 | Fast Online News Portal | সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:০০ এ এম
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গুম ও অপহরণের নাটক সাজিয়ে অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ করা এবং বিভিন্ন অপপ্রচারের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শনিবার (১৩ জুন) রাত ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রশিবির বিভিন্ন সময়ে গুম ও অপহরণের সাজানো নাটক তৈরি করে প্রকৃতপক্ষে গুমের শিকার হওয়া ভিকটিমদের অবমাননা করছে। একই সাথে তারা অনলাইনে একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ ও অপপ্রচার চালাচ্ছে। এছাড়া তাদের গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটনের তীব্র প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।