মোঃ সাইফুল আলম (সোহাগ) | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
আজ বিকেল ৪টার দিকে ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল মহাসড়কে ঘটে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা।
ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাদারীপুর মহাসড়কের কাচারীবাজার এলাকায় একটি মোটরসাইকেল ও
সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী পুড়ে
মারা যান।
স্থানীয়
সূত্রে জানা যায়, দ্রুতগতির
সাকুরা পরিবহনের বাসটি ভাঙ্গা থেকে মাদারীপুরগামী ছিল।
এ সময় বিপরীত দিক
থেকে আসা মোটরসাইকেলটি বাসটির
নিচে চাপা পড়ে। মুহূর্তের
মধ্যেই মোটরসাইকেল ও বাসে আগুন
ধরে যায়। বাসে থাকা
যাত্রীদের মধ্যে অনেকে আহত হন এবং
আতঙ্কে চিৎকার শুরু করেন।
দুর্ঘটনার
পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার
তৎপরতা শুরু করেন। তারা
আহতদের স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর
পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে
পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে
বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুলিশ
ঘটনাস্থল থেকে দুই মোটরসাইকেল
আরোহীর দেহ উদ্ধার করেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা
থানার ওসি জানান, প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি
দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ
হারিয়ে বাসের নিচে পড়ে আগুনের
সূত্রপাত হয়। নিহতদের পরিচয়
নিশ্চিতের চেষ্টা চলছে এবং দুর্ঘটনা
তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।
এ ঘটনায় ভাঙ্গা-মাদারীপুর মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, এই সড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানান।