টাইমসনিউজ২৪.কম ডেস্ক| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই ঢাকার বাসিন্দা। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে দুজন এবং দক্ষিণ সিটিতে তিনজন মারা গেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন। এর মধ্যে—
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) : ১৫৮ জন
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) : ১০৬ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) : ১২৬ জন
ঢাকা উত্তর সিটি : ৯৪ জন
ঢাকা দক্ষিণ সিটি : ৭৩ জন
খুলনা বিভাগ : ৪১ জন
ময়মনসিংহ বিভাগ : ৩০ জন
রাজশাহী বিভাগ : ৩৫ জন
রংপুর বিভাগ : ৫ জন
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৭১ জন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৬৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন এবং মারা গেছেন ১৮৭ জন।
২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ও ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড গড়ে।