শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে
অন্যান্য চাকুরির খবর

২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকতে প্রয়োজনীয় ১০টি গুরুত্বপূর্ণ দক্ষতা

শেয়ার
২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকতে প্রয়োজনীয় ১০টি গুরুত্বপূর্ণ দক্ষতা

বিশ্বজুড়ে চাকরির বাজার দ্রুত বদলে যাচ্ছে। বর্তমানে যেসব দক্ষতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, তার প্রায় ৩৯ শতাংশই ২০৩০ সালের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে অথবা সম্পূর্ণ বদলে যেতে পারে। এমন তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত জব রিপোর্টে। প্রতিবেদনের জন্য ৫৫টি দেশের ১৪ মিলিয়নের বেশি কর্মী প্রতিনিধিত্বকারী এক হাজারের বেশি নিয়োগদাতার মতামত নেওয়া হয়।

প্রতিবেদন বলছে, শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখন আর চাকরির নিশ্চয়তা দিচ্ছে না। বরং নিয়োগদাতারা এখন এমন প্রার্থীদের খুঁজছেন, যাঁরা বাস্তব কাজে দক্ষতা দেখাতে পারেন। 

বিজ্ঞাপন

যে ১০ দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ

১. এআই শিক্ষা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর অতিরিক্ত দক্ষতা নয়, বরং মৌলিক চাহিদা। কর্মক্ষেত্রে এআই টুল ব্যবহার, প্রম্পট লেখা এবং এআই-নির্ভর ফলাফল বিশ্লেষণ করার সক্ষমতা এখন প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা করছে।

২. বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি

স্বয়ংক্রিয় প্রযুক্তি অনেক কাজ করতে পারলেও কোন সমস্যাটি সমাধান করা জরুরি, তা নির্ধারণ করতে পারে না। তাই তথ্য বিশ্লেষণ ও যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার চাহিদা বাড়ছে।

৩. ডেটা ব্যবহারে দক্ষতা

বিভিন্ন খাতে এখন ডেটাভিত্তিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্প্রেডশিট, ড্যাশবোর্ড কিংবা মৌলিক ডেটা বিশ্লেষণ বোঝার সক্ষমতা এখন প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন।

৪. বৈশ্বিক যোগাযোগদক্ষতা

রিমোট ও আন্তর্জাতিক কর্মপরিবেশে স্পষ্ট ও সংস্কৃতিসচেতন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লিখিত যোগাযোগে দক্ষতা নিয়োগদাতাদের কাছে বাড়তি মূল্য পাচ্ছে।

৫. অভিযোজন ক্ষমতা ও শেখার মানসিকতা

বর্তমান সময়ে একটি চাকরির ধরন কয়েক বছরের মধ্যেই বদলে যেতে পারে। তাই দ্রুত নতুন কিছু শেখা ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬. সৃজনশীল চিন্তাশক্তি

এআই যখন বিশ্লেষণমূলক কাজ করছে, তখন নতুন ধারণা তৈরি ও সমস্যার ভিন্নধর্মী সমাধান বের করার দক্ষতা আরও মূল্যবান হয়ে উঠছে।

৭. আবেগীয় বুদ্ধিমত্তা

সহকর্মীদের বোঝা, দল পরিচালনা এবং সহমর্মিতার মতো দক্ষতা নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দক্ষতাগুলো এআই সহজে প্রতিস্থাপন করতে পারবে না।

৮. উদ্যোক্তা মনোভাব

শুধু নির্দেশনা মেনে কাজ নয়, বরং নিজে থেকে সমস্যা চিহ্নিত করা ও সমাধানের উদ্যোগ নেওয়া এখন প্রতিষ্ঠানগুলো বেশি গুরুত্ব দিচ্ছে।

৯. আন্তসাংস্কৃতিক দক্ষতা

আন্তর্জাতিক বাজার ও বহুজাতিক কর্মপরিবেশে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতা ব্যবসায়িক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


১০. দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ

ডেটা গোপনীয়তা, এআই নীতি ও কর্মক্ষেত্রের নৈতিক বিষয়গুলো এখন বড় গুরুত্ব পাচ্ছে। ফলে ঝুঁকি চিহ্নিত ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নতুন ধরনের চাকরির সুযোগ তৈরি করছে।

আরও পড়ুন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৯০ পদে নিয়োগ, করুন আবেদন অন্যান্য · ০২.০৭.২০২৬

ডিগ্রি নয়, দক্ষতাই মূল

বিশেষজ্ঞদের মতে, এখন প্রতিষ্ঠানগুলো শুধু সনদ নয়, বরং বাস্তব দক্ষতার প্রমাণ খুঁজছে। পোর্টফোলিও, প্রকল্পভিত্তিক কাজ এবং সাক্ষাৎকারে বাস্তব অভিজ্ঞতা প্রদর্শনের ওপর গুরুত্ব বাড়ছে।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN নিজস্ব প্রতিবেদক (Staff Reporter) - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরজৌলুস হারাচ্ছে চাক্তাই-খাতুনগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী নৌবাণিজ্য

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —