শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
অন্যান্য সিটি কর্পোরেশন নিউজ

চসিক মেয়রের অভিযোগ: এলজিআরডি উপদেষ্টা প্রজেক্ট ফাইল বাসায় নিয়ে যান

শেয়ার
চসিক মেয়রের অভিযোগ: এলজিআরডি উপদেষ্টা প্রজেক্ট ফাইল বাসায় নিয়ে যান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রজেক্ট ফাইল বাসায় নিয়ে যান।

সোমবার (২২ সেপ্টেম্বর) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত পরিচ্ছন্নতা সচেতনতামূলক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, “উপদেষ্টা যখন দেখেন যে এটা একটা প্রজেক্ট ফাইল, তখন সেটি আর মন্ত্রণালয়ে রাখেন না। বাসায় নিয়ে যান। পরে সিগনেচারও হয় না, ফাইলও ফেরত আসে না। এখনও আমাদের তিনটি ফাইল এলজিআরডি মন্ত্রণালয়ে পড়ে আছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ইউকের প্রজেক্ট করতে পারিনি, জাপান এবং কোরিয়ার প্রজেক্টও আটকে আছে। ৪০০ কোটি টাকার ইন্সট্রুমেন্টের প্রজেক্ট ফিন্যান্স মিনিস্ট্রিতে গিয়ে দাঁড়িয়েছে ২৯৮ কোটিতে। সেখানেও বলা হয়েছে, ১৬০ কোটি টাকা ঋণ নিতে হবে ৫ শতাংশ সুদে। অথচ আমরা সেবাধর্মী প্রতিষ্ঠান।”

আরও পড়ুন বস্ত্র খাতের মিলনমেলাতে উঠল ‘ইনটেক্স বাংলাদেশ অন্যান্য · ১৮.০৬.২০২৬

মেয়র শাহাদাত হোসেন দাবি করেন, তার প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, পুরোনো মেশিনারিজ দিয়েই কাজ চালাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ৩০০ কোটি টাকার প্রজেক্ট অনুমোদন না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমি ব্যর্থ মানে রাষ্ট্র ব্যর্থ হলো।”

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
টড
লেখক সম্পর্কে টাইমসনিউজ২৪.কম ডেস্ক এডমিন · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরপ্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে সহকারী পরিচালক পদে নিয়োগ

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —