শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে
অন্যান্য আইন আদালত

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ: রমনা থানার মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

শেয়ার
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ: রমনা থানার মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

 রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে। আজ রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা পুলিশের আবেদন মঞ্জুর করে তাঁকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন ফাহিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পরিদর্শক আমির হামজা।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, এই স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের সাথে সন্দেহভাজন আসামি আর এস ফাহিম চৌধুরীর ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। সেই আবেদনের শুনানির জন্য আজ ফাহিমকে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করলে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও অভিযোগ থেকে জানা যায়, আর এস ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা। এই মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিরা মিলে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা পার্কের ভেতর এক গোপন ও ষড়যন্ত্রমূলক মিটিংয়ে মিলিত হন। মিটিং চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে এই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন জাইমা রহমানের ছবি ব্যবহার করে কোটি টাকার প্রতারণা অন্যান্য · ২৪.০৬.২০২৬

উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে সাধারণ জনতা ও একদল শিক্ষার্থী শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে ৩০ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS বিশেষ প্রতিনিধি (Special Correspondent) - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরঅভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে স্বামী সাফি উল্লাহ কারাগারে

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —