শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে
জাতীয় Spotlight

লিবিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবিব উল্লাহর পরিচয়পত্র পেশ

শেয়ার
লিবিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবিব উল্লাহর পরিচয়পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক: লিবিয়ার রাষ্ট্রপতি ড. মোহাম্মদ ইউনুস আল-মেনফির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ। গতকাল শনিবার (১৩ জুন) রাজধানী ত্রিপোলিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে লিবিয়ার রাষ্ট্রপতির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন নতুন রাষ্ট্রদূত। বৈঠককালে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ ইউনুস আল-মেনফি বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে উষ্ণ স্বাগত জানান এবং লিবিয়ায় তার কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

লিবিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে বিদ্যমান গভীর বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার ব্যাপারে তার দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই দ্বিপক্ষীয় অংশীদারিত্ব দুই বন্ধুপ্রতিম দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করবে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

বৈঠকে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লিবিয়ার রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করতে বাংলাদেশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী জাতীয় · ২৩.০৬.২০২৬

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি নাগরিক লিবিয়ার জাতীয় উন্নয়ন ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন। বিশেষ করে দেশটির অবকাঠামো নির্মাণ, সেবা খাত এবং স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

দ্বিপক্ষীয় এই বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, জনশক্তি রপ্তানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ নানাবিধ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তারা রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন এবং জাতিসংঘ, ওআইসি (OIC) ও অন্যান্য বহুপাক্ষিক আন্তর্জাতিক সংস্থার প্ল্যাটফর্মে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতি লিবিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য লিবীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

পরিশেষে, বাংলাদেশ-লিবিয়া সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার এক নতুন দিগন্তে পদার্পণ করবে—এমন আশাবাদের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় এই বৈঠকটি সফলভাবে শেষ হয়।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS বিশেষ প্রতিনিধি (Special Correspondent) - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরশ্যামলীতে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা: মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

জাতীয় থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —