শিরোনাম LIVE
১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক আগামীতে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তোলা হবে নীলফামারীতে ট্রেনের ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থী আহত

রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র অনুমোদন, যুক্ত হচ্ছে ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ

শেয়ার
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র অনুমোদন, যুক্ত হচ্ছে ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ
ছবি: প্রতীকী ছবি: Vlad Burac / Unsplash

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অবশিষ্ট জমিতে ৪৪২ মেগাওয়াট পিক (ডিসি) ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বাস্তবায়িত হলে এটি হবে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটিসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পে আট ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধা যুক্ত করতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হবে। শুরুতে আলাদা সম্পূরক ব্যবস্থায় চার ঘণ্টার স্টোরেজের পরিকল্পনা ছিল; একনেক সভায় মূল ডিপিপিতেই আট ঘণ্টার স্টোরেজ অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, এর প্রাক্কলিত ব্যয় প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। এর সিংহভাগ আসবে বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে, বাকি অর্থ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিজস্ব তহবিল থেকে। ব্যাটারি ছাড়া প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ প্রায় ৬ টাকা ধরা হয়েছিল। ব্যাটারি স্টোরেজ যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় ও ইউনিটপ্রতি খরচ নতুন করে হিসাব করা হবে।

আরও পড়ুন ডেঙ্গুর প্রকোপ নতুন আক্রান্ত ১৯৮ জন জাতীয় · ২৭.০৬.২০২৬

রামপাল বিদ্যুৎকেন্দ্র কমপ্লেক্সের ব্লক-বি অংশের প্রায় ৬৮৫ একর ব্যবহারযোগ্য জমিতে বিপিডিবি প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৯ সালের মধ্যে কেন্দ্রটি চালুর লক্ষ্য রয়েছে।

প্রতিমন্ত্রী সাকি বলেন, জমিটি মূলত বিদ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো ও কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার কয়লাবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপ বাদ দিয়ে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত সক্ষমতা প্রায় ১ দশমিক ৮৭ গিগাওয়াট, যা গ্রিডে যুক্ত মোট ২৮ দশমিক ৯ গিগাওয়াট সক্ষমতার প্রায় সাড়ে ৬ শতাংশ। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের।

উল্লেখ্য, রামপাল প্রকল্প এলাকা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সীমানা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
টড
লেখক সম্পর্কে টাইমস নিউজ ডেস্ক টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরসেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

জাতীয় থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —