শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে

শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে: ডা. জুবাইদা রহমান

শেয়ার
শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে: ডা. জুবাইদা রহমান

 দেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ রোববার (১৪ জুন) রাজধানীর তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, "দেশের অনেক স্কুলের অবকাঠামোর বেহাল অবস্থা থাকলেও শিক্ষার্থীদের পড়ালেখা থেমে নেই। ধনী-গরিব নির্বিশেষে অনগ্রসর এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামীর শিক্ষাকে আনন্দময় করে তোলা হবে। বিশেষ করে সপ্তম শ্রেণি থেকেই দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মেলবন্ধনে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন করা হবে।" তিনি আরও বলেন, শহর ও গ্রামের মধ্যে শিক্ষার বৈষম্য কমিয়ে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন, যা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশে একটি সম্পূর্ণ বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় আর ‘জিপিএ-৫’ নামের সোনার হরিণের পেছনে অন্ধের মতো ছুটবে না। বরং শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের ওপরই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।"

আরও পড়ুন বিজ্ঞানী বানানোর বিনিয়োগ করে প্রশাসনিক অফিসার বানাতে চাই না শিক্ষা · ২৮.০৬.২০২৬

এর আগে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান এবং শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও ইনোভেশন প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের অনুপ্রেরণা দেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS বিশেষ প্রতিনিধি (Special Correspondent) - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরশিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা খাতের সব সমস্যা সমাধানে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

শিক্ষা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —