বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের মেধা ও গবেষণার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, "বর্তমানে বুয়েটের যারা নতুন নতুন আবিষ্কার করবে, বিজ্ঞানী হবে, আমাদের জ্ঞান শেখাবে—তারা এখন বিসিএস দিয়ে মাঠ প্রশাসন দখল করে ফেলছে। এটা ব্যক্তিগতভাবে খারাপ নয়; তবে সরকারের বিপুল আর্থিক বিনিয়োগের বিপরীতে এটি মোটেও উপযুক্ত নয়। আমরা বিজ্ঞানী বানানোর জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ করে তাদের প্রশাসনিক অফিসার বানাতে চাই না। আমরা এই ধরনের ডুয়েল ইনভেস্টমেন্ট বা দ্বিমুখী অপচয় বন্ধ করতে চাই।"
আজ শনিবার (২৭ জুন) বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, বুয়েটের উপাচার্য ড. একরামুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
‘রূপপুরের সেই ৪০ হাজার টাকার বালিশে একরাত ঘুমাতে চাই’
শিক্ষামন্ত্রী শিক্ষা বাজেটের তুলনা টেনে বলেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ তথা প্রায় ১ লাখ ৩৬ thousand কোটি টাকা বরাদ্দ দিয়েছে; যেখানে বিগত সরকার বরাদ্দ দিয়েছিল মাত্র ৮৭ হাজার কোটি টাকা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এই টাকা যদি সততার সাথে যথাযথভাবে ব্যবহার করা যায়, তবে আগামীতে এটিকে জিডিপির ৫ শতাংশে নিয়ে যাওয়া হবে। তবে এই টাকা বিগত আমলের বালিশের মূল্য ৪০ হাজার টাকার মতো হরিলুট করা যাবে না। আমার খুব শখ, আমি রূপপুরে গেলে দুর্নীতি ও লুটপাটের প্রতীক সেই বালিশে একরাত ঘুমাতে চাই।"
আরও পড়ুন
মেগা লুটপাটে’ সরকারের আগ্রহ নেই
তিনি বুয়েট থেকে মেধা পাচারের (ব্রেন ড্রেন) সমালোচনা করে বলেন, "সরকার বুয়েটের প্রতি শিক্ষার্থীর পেছনে প্রতি বছর অনেক টাকা খরচ করছে, তবে তারা উচ্চশিক্ষার জন্য বিদেশ গেলে আর দেশে ফিরে আসেন না। অন্যদিকে আমরাও যে আপনাদের জন্য দেশে পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে পারছি না, সেটা আমাদেরও এক ধরনের রাষ্ট্রীয় দুর্বলতা।" এই সংকট কাটাতে বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটের বিদেশি অ্যালামনাইদের নিয়ে একটি বিশেষ ফান্ড বা তহবিল তৈরি করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেন।
বুয়েটে ‘আবরার ফাহাদ হল’ করার ঘোষণা
বক্তব্যের এক পর্যায়ে বুয়েটের অতীত স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, "বুয়েটে যেমন অত্যন্ত নামিদামি মানুষেরা পড়াশোনা করেছেন, তেমনি এখানে এমন কিছু নির্মম ঘটনাও ঘটেছে যা আমাদের স্মৃতির পাতা থেকে কোনো দিন মুছবে না। আমরা বুয়েটে একটা নতুন হল নির্মাণ করব বটে, তবে শিক্ষার্থীদের আত্মত্যাগের স্মৃতির পাতায় লিখে রাখার জন্য আমরা এই হলের নাম ‘আবরার ফাহাদ হল’ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষ অনুরোধ জানাব।"
তিনি আরও যোগ করেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমাদের হলের নাম ছিল শেরেবাংলা এ কে ফজলুল হক হল। আমরা তখন সংশ্লিষ্ট মহান ব্যক্তিদের স্মরণীয় দিবসগুলো থেকে শিক্ষা নিতাম। বুয়েটেও আবরার ফাহাদের নামে হল হলে তার দুটি দিবস পালিত হবে, যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নেবে যে—আমাদের এত ভালো ও মেধাবী সন্তানদের জীবন যেন রাজনৈতিক সহিংসতার কারণে আর কখনো ডিরেইল্ড বা হারিয়ে না যায়।"
‘আর কোনো সেশনজট নয়, আমরা আর জুলাই ৩৬ দেখতে চাই না’
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কঠোর নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আপনাদের চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে। আমরা যখন বাইরে লেখাপড়া করেছি, সেখানে দেখেছি ১৬ সপ্তাহে একটি পূর্ণ সেমিস্টার হয় এবং এর মধ্যে ১৪ সপ্তাহ নিবিড় ক্লাস হয়ই। পরীক্ষাও যথাসময়ে শেষ হয়। তাহলে আমাদের এখানে কেন ছাত্রছাত্রীদের চার বছরের কোর্স টেনেহিঁচড়ে পাঁচ বছরে নেওয়া হবে? এর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।"
তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা শিক্ষাঙ্গনে আর কোনো সেশনজট দেখতে চাই না। আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ছাড়া অন্য কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা আর নতুন কোনো ‘জুলাই ৩৬’ দেখতে চাই না। উই হ্যাভ এনাফ, এনাফ ইজ এনাফ।"




.jpg)










আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।