শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে

জাপানের মডেলে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার

শেয়ার
জাপানের মডেলে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দিয়ে সম্পূর্ণ যুগোপযোগী, আন্তর্জাতিক মানের দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যে জাপানের বিশ্ববিখ্যাত ও সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থার সফল অভিজ্ঞতা, আধুনিক কারিকুলাম উন্নয়ন, উন্নত শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জাইকার বিশেষ কারিগরি সহযোগিতা নেওয়ার উদ্যোগ চলছে।

আজ বুধবার (২৪ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নতুন কারিকুলামে ‘সিভিক এডুকেশন’ ও ‘ম্যাথ ল্যাব’

বৈঠক শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন ও আধুনিক কারিকুলাম প্রণয়নের কাজ দ্রুতগতিতে চলছে। নতুন এই কাঠামোতে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন (নাগরিক শিক্ষা), ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জিং ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন ২০২৮ থেকে প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক শ্রেণিকক্ষে নয়, শিক্ষা · ২৩.০৬.২০২৬

প্রতিমন্ত্রী বলেন, "জাপানের নাগরিক শিক্ষা বিশ্বব্যাপী প্রশংসিত। শিক্ষার্থীদের মধ্যে শৈশব থেকেই দায়িত্ববোধ, কঠোর শৃঙ্খলা, নৈতিকতা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে আমরা জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেব।"

প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ল্যাবের মতো প্রযুক্তিনির্ভর ‘ম্যাথ ল্যাব’ (Math Lab) প্রতিষ্ঠার দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, গণিত শিক্ষাকে প্রথাগত ভীতির ঊর্ধ্বে নিয়ে আরও আকর্ষণীয় করতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ম্যাথ ল্যাব স্থাপন করা হবে। এ ক্ষেত্রে জাইকার কারিগরি সহায়তা, বিশেষ প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক মানে উন্নীত হবে শিক্ষা প্রশাসন

বিজ্ঞাপন

ববি হাজ্জাজ আরও বলেন, প্রাথমিক শিক্ষায় কাঠামোগত ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ড ও তুরস্কের সফল শিক্ষা প্রশাসন ব্যবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করছে। মাঠপর্যায়ের শিক্ষা দপ্তরগুলোর পেশাদার দায়িত্ব, স্বচ্ছ জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয়েছে।

দ্বিপাক্ষিক এই বৈঠকে জাইকা প্রতিনিধি দলের প্রধান তাকাহাশি জুনকো বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাইকার চলমান আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিশু-বান্ধব শিক্ষার পরিবেশ তৈরিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোখলেছুর রহমান, যুগ্মসচিব (পরিকল্পনা) মো. ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসান এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মনিকাওয়া ইউকোসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS Desk Report - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরপরিবর্তন হলো মাধ্যমিকের সময়সূচি

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

শিক্ষা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —