শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে

ইসরাইলি হুমকি উপেক্ষা করে এগোচ্ছেন বাংলাদেশী শহিদুল আলমসহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীরা

শেয়ার
ইসরাইলি হুমকি উপেক্ষা করে এগোচ্ছেন বাংলাদেশী শহিদুল আলমসহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীরা

ইসরাইলি হুমকি-ধমকি অগ্রাহ্য করে সমুদ্রপথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর— গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বুধবার (১ অক্টোবর) দুপুর নাগাদ নৌবহরটি গাজার প্রায় ১০০ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেছে। উত্তেজনাপূর্ণ এ যাত্রায় যুক্ত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।

দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি প্রকাশ করেন শহিদুল আলম। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেশ-বিদেশের নেটিজেনরা তাকে ও পুরো বহরকে সমর্থন ও দোয়া জানাচ্ছেন।

বিজ্ঞাপন

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাস শহিদুল আলমের এই অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে লেখা হয়—

“আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী, শিক্ষাবিদ এবং কর্মী শহিদুল আলম গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন। গাজার অবৈধ অবরোধ ভাঙার এই ঐতিহাসিক মিশনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি হিসেবে আমরা তাকে গর্বের সাথে কৃতজ্ঞতা জানাই।”

আরও পড়ুন স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. সারাদেশ · ০১.০৭.২০২৬

সেখানে শহিদুল আলমের উদ্ধৃতিও প্রকাশ করা হয়:
“আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, তবে বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সাথে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে আমরা যদি পরাজিত হই, তাহলে মানবতা নিজেই পরাজিত হবে।”

৪৫টি নৌযানের এ বহরে শহিদুল আলমের পাশাপাশি রয়েছেন বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টারিয়ান রিমা হাসান ও এমা ফোরেউসহ অন্তত ৪৯৭ জন স্বেচ্ছাসেবী। তারা মানবিক সহায়তা ও ন্যায়বিচারের পক্ষে এই অভিযানে অংশ নিচ্ছেন।

নৌবহরটি গাজায় পৌঁছাতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইতোমধ্যে ড্রোন হামলার খবর পাওয়া গেছে এবং কমান্ডো অভিযান চালানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

অন্যদিকে, ফ্লোটিলার নিরাপত্তায় নজরদারি চালাচ্ছে তুরস্কের ড্রোন। দেশটির রেডক্রিসেন্ট জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। এছাড়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বহরে থাকা মালয়েশিয়ান নাগরিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে তাদের উৎসাহ জুগিয়েছেন।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবর২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৬৬৮ জন, ছাড়পত্র ৭৭১ জন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —