শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে

শেয়ার
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে
ছবি: সংগৃহীত

মেয়ের বিয়েতে সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন বিহারের বিধানসভার সদস্য অনন্ত সিং। সম্প্রতি দম্ভভরে ৯ জনকে হত্যার কথা বলে তিনি তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন। ভারতের বিহার রাজ্যের প্রভাবশালী এই নেতা ‘বাহুবলী’ নামেও পরিচিত।

২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে। সে উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করতে যাচ্ছেন তিনি। এ আয়োজনে খরচের কোনো কমতি রাখা হচ্ছে না। মোকামা আসনের এই বিধায়কের ভাষায়, আপনারা ‘সবাই আমন্ত্রিত’।

বিজ্ঞাপন

অনন্ত সিংয়ের মেয়ের নাম শিবাঙ্গি সিং। তাঁর হবু বর ঋষিকেশ কুমার। বিহার রাজ্যের পাটনা জেলার মোকামা এলাকার গ্রাম লাদমায় তাঁদের পৈতৃক বাড়িতে বিয়ের মূল অনুষ্ঠান হবে। সেখানে বিয়ের অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।

অতিথিদের জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা থেকেই বোঝা যাচ্ছে, বিয়ের আয়োজন কতটা বিশাল হতে যাচ্ছে। সেখানে প্রায় চার লাখ মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভারতের অনেক ছোট শহরের মোট জনসংখ্যা এর চেয়ে কম।

বিয়ের প্যান্ডেল ও বর-কনের মালাবদলের মঞ্চ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মউ জেলা থেকে আসা কারিগরদের। ২০ নভেম্বরের মধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ হওয়ার কথা।

আরও পড়ুন জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি আন্তর্জাতিক · ১ দিন আগে

বিয়েতে অতি গুরুত্বপূর্ণ অতিথিদের (ভিভিআইপি) জন্য আলাদা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। বর-কনের জন্য তৈরি করা হচ্ছে ১০০ ফুট দীর্ঘ পাকা মঞ্চ। পুরো মঞ্চটি ১৫ টন অলংকার দিয়ে সাজানো হবে। সেই মঞ্চেই একসঙ্গে বসবেন শিবাঙ্গি সিং ও তাঁর হবু বর ঋষিকেশ কুমার।

বিয়ের পর বরপক্ষ বিহতার রামকৃষ্ণ নগরে চলে যাবে। সেটিই হবে কনের নতুন ঠিকানা। এ জন্য বিহতায় নতুন একটি বাড়ি তৈরি করা হচ্ছে। বিয়ের পরের সব আচার-অনুষ্ঠান ও আয়োজন নতুন বাড়িতে হবে। আর বিয়ের মূল আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায়।

অনন্ত সিংয়ের বক্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বিহার নয়, পুরো ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকেও অতিথিরা আসবেন। ক্ষমতাসীন ও বিরোধী—দুই পক্ষের রাজনীতিবিদদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে ক্ষমতাসীন দল বা বিরোধী দল বলে কিছু নেই। শিল্পীরাও আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণপত্র পাঠানো হবে।’

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরজলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —