শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড

শেয়ার
ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মো. হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়াকিলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রিত একটি কিশোর গ্যাং ‘সেভেন স্টার’–এর সদস্যদের বিরুদ্ধে হৃদয়কে হত্যা করার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

গত ২৯ সেপ্টেম্বর রাতে কিশোর হৃদয়কে হত্যার ঘটনাটি ঘটে। চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলির বাসা থেকে হৃদয়কে ডেকে নিয়ে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হৃদয় ‘ফাইভ স্টার’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন। দলটির সঙ্গে ওয়াকিলের নিয়ন্ত্রণে থাকা ‘সেভেন স্টার’ নামের কিশোর গ্যাংটির বিরোধ দেখা দেয়। এর জেরে হৃদয়কে ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সারাদেশ · ৬ দিন আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কিশোর হৃদয় হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ওয়াকিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিন রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।ওয়াকিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ৮ জুন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে। গত ১৮ অক্টোবর চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে পাঠান আদালত।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরপোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —