মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবির ছোঁড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সীমান্ত লাইনের কাছাকাছি দুই জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ভারতীয় চোরাকারবারি তাদের কাছে থাকা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আচমকা টহল দলের ওপর আক্রমণ চালায়। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা পাল্টা গুলি (ফায়ার) চালান। এতে বিজিবির গুলিতে একজন চোরাকারবারি গুরুতর আহত হয়। পরবর্তীতে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন
পুলিশকে সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ অতিরিক্ত আইজির
এই ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সাথে ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত কি না, তা উদঘাটনে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।





.jpg)











আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।