No Name | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ
তাজুল ইসলাম জানিয়েছেন, বিএনপি নেতা ইলিয়াস আলী
গুম হওয়ার ঘটনায় কারা জড়িত, তা
তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা হয়েছে। তবে
যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি কারও
নাম প্রকাশ করেননি।
২০১২
সালের ১৭ এপ্রিল ঢাকার
বনানী এলাকা থেকে নিখোঁজ হন
ইলিয়াস আলী। তার গুমের
পেছনে বিগত ক্ষমতাসীন সরকারের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন
চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ
হাসিনা গুম ও বিচারবহির্ভূত
হত্যার নির্দেশ দিতেন এবং ‘আয়নাঘরে’ নির্যাতনের
খবর নিজে ফোন করে
জানতে চাইতেন। শেখ হাসিনা ছিলেন
‘দানবীয় শক্তির প্রধান’ বলেও উল্লেখ করেন
তিনি।
চলমান
মামলায় শেখ হাসিনা ছাড়াও
আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন
এই মামলায় দোষ স্বীকার করে
রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
যুক্তিতর্কে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম
খায়রুল হককেও তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য দায়ী করা
হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা
মজুমদার বলেন, বিচারকদের জবাবদিহির ব্যবস্থা করতে ‘জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি কমিশন’ গঠন প্রয়োজন।
এছাড়া,
ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় শেখ
রেহানা ও সালমান এফ
রহমানের কথোপকথনের একটি অডিও, যেখানে
শেখ হাসিনার দেশত্যাগ এবং ‘মার্শাল ল’
জারির আশঙ্কা নিয়ে আলোচনা হয়।
এই মামলার রায় ঘিরে রাজনৈতিক
অঙ্গনে নতুন করে উত্তেজনা
সৃষ্টি হয়েছে ।