টাইমসনিউজ২৪.কম ডেস্ক | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
উত্তর:
যদি কোনো নারী বিয়ের পর স্বামীর বাড়িকেই স্থায়ী ঠিকানা বানান, তবে বাবার বাড়ি সফর পরিমাণ (প্রায় ৭৮ কিলোমিটার বা তার বেশি) দূরে হলে এবং তিনি সেখানে ১৫ দিনের কম সময় অবস্থান করেন, তাহলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন এবং নামাজ কসর করবেন।
তবে যদি কোনো নারী বিয়ের পরও বাবার বাড়িতেই স্থায়ীভাবে বসবাস করেন, আর মাঝে মাঝে ১৫ দিনের কম সময়ের জন্য স্বামীর বাড়িতে বেড়াতে যান, তখন স্বামীর বাড়ি যদি সফর পরিমাণ দূরে হয়, সেখানে কসর করবেন।
মুসাফিরদের জন্য ইসলাম কিছু ছাড় দিয়েছে। যেমন—রমজানের রোজা পরে কাজা করা, জুমা ও কোরবানির বাধ্যবাধকতা না থাকা ইত্যাদি।
চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো (যোহর, আসর, এশা) সফরে দুই রাকাত করে আদায় করতে হয়।
ফজর ও মাগরিব নামাজে কোনো কসর নেই—এগুলো যথাক্রমে দুই ও তিন রাকাতই পড়তে হবে।
বেতর নামাজও তিন রাকাত আদায় করতে হবে।
সুন্নাতে মুয়াক্কাদা নামাজগুলো (যেমন ফরজের আগে-পরে নির্ধারিত সুন্নাত) সফরে আবশ্যক নয়। তবে সময় সুযোগ থাকলে পড়া উত্তম।
আল-কুরআন:
“যখন তোমরা দেশে-বিদেশে সফর কর, তখন নামাজ সংক্ষেপ করাতে দোষ নেই।”
(সুরা নিসা: ১০১)
হাদিস:
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন—
“আল্লাহ তাআলা তোমাদের নবির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাধ্যমে স্থায়ীভাবে চার রাকাত ও সফরে দুই রাকাত নামাজ ফরজ করেছেন।”
(সহিহ মুসলিম: ৬৮৭)