শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে

জাতীয় নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে সময় সংকট।

শেয়ার
জাতীয় নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে সময় সংকট।

এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে সম্প্রতি। এখন ফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে ব্যস্ত কয়েক লাখ শিক্ষার্থী। শিক্ষা বোর্ড জানিয়েছে, অক্টোবরের ১৯ তারিখের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই শুরু হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি সামনে থাকায় এবার ভর্তিচ্ছুদের জন্য বড় ধরনের সময় সংকট তৈরি হয়েছে।

সাধারণত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু নির্বাচনের কারণে এবার সময় এগিয়ে আনার চিন্তা করছে বিশ্ববিদ্যালয়গুলো। ফলে ভর্তিচ্ছুরা প্রস্তুতির জন্য এক মাসের মতো সময় পাবেন। শিক্ষার্থীদের অভিযোগ, এত কম সময় নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য চরম বৈষম্য হবে।

বিজ্ঞাপন

ঢাকার এক কলেজ থেকে এইচএসসি দেওয়া শিক্ষার্থী আনিসুল ইসলাম বলেন, “আমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট, ব্যবহারিক ৪ সেপ্টেম্বর। এখন যদি নভেম্বরে ঢাবি বা ডিসেম্বরে বুয়েট-মেডিকেলের পরীক্ষা হয়, তাহলে মাত্র এক-দেড় মাস প্রস্তুতির সময় পাবো। এটা অন্যায্য।”

একই অভিযোগ অভিভাবকদেরও। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রামিমা শিউলির বাবা আরাফাতুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর এইচএসসির পড়াশোনা এক নয়। অন্তত ৬-৭ মাস প্রস্তুতির দরকার। অথচ এখন পরীক্ষার সময় এগিয়ে আনলে মেয়েটা প্রস্তুতিতে পিছিয়ে পড়বে।”

আরও পড়ুন বিজ্ঞানী বানানোর বিনিয়োগ করে প্রশাসনিক অফিসার বানাতে চাই না শিক্ষা · ২৮.০৬.২০২৬

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার কারণে সংকট আরও বেড়েছে। আমরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার পক্ষে। তবে বড় বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের স্বার্থে একক ভর্তি পরীক্ষায় রাজি হয় না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে এ বিষয়ে মতামত জানাবো।”

তিনি আরও জানান, বিদ্যমান সাধারণ গুচ্ছ, প্রকৌশল গুচ্ছ ও কৃষি গুচ্ছ চালু রাখতেই হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে, ঢাবি ভর্তি পরীক্ষা নভেম্বরের শেষ সপ্তাহে হতে পারে। বুয়েট ও মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে ডিসেম্বর মাসে।

করোনা মহামারি ও গত বছরের জুলাই আন্দোলনের কারণে দেশের পাবলিক পরীক্ষার সময়সূচি দীর্ঘদিন ধরে এলোমেলো হয়ে আছে। এর প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমেও। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে জুলাই মাসে, রাজশাহীতে আগস্টের শেষ সপ্তাহে এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও আগস্টে। ফলে শিক্ষার্থীরা ভর্তি হয়ে ক্লাস শুরু করার আগেই সাত-আট মাসের জটে পড়ছেন।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবর২২ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা চালু করছে ইউজিসি-ইউনেস্কো।

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

শিক্ষা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —