সারা দেশের মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল পর্যায়ের ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক এবং প্রাক-নির্বাচনী (Test) পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ২৮ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত একটি জরুরি দাপ্তরিক চিঠিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই নতুন নির্দেশনা দেওয়া হয়।
নতুন নির্দেশনায় যা বলা হয়েছে: মাউশির পক্ষ থেকে জারি করা ওই পত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে’র মূল প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও পরীক্ষার যে সময়সূচি দেওয়া হয়েছিল, তাতে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
আরও পড়ুন
মনিপুর স্কুলের ৫ শাখার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিলো সরকার
কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ও অনিবার্য কারণে ওই তারিখ সংশোধন করা হয়েছে। নতুন সংশোধিত সূচি অনুযায়ী, সারা দেশে একযোগে এই পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হবে এবং আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ শেষ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হলো। দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভর্নিং বডিকে এই নতুন রুটিন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।




.jpg)










আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।