বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক করা হচ্ছে তৃতীয় যেকোনো একটি ভাষা। আর এই তৃতীয় ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা সরকার থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ঋণ সুবিধা পাবেন।
গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০ animate২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বাজেট বক্তৃতায় এই অনন্য ও যুগান্তকারী উদ্যোগের কথা জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক শ্রমবাজার ও শিক্ষার বৈশ্বিক চাহিদাকে বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করতে হবে। এই লক্ষ্যে নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলকভাবে কারিকুলামে জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ এবং জার্মান ইত্যাদি আন্তর্জাতিক ভাষা অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞানী বানানোর বিনিয়োগ করে প্রশাসনিক অফিসার বানাতে চাই না
তিনি আরও জানান, এই কারিকুলামের অধীনে যেসব শিক্ষার্থী সফলভাবে তৃতীয় ভাষাজ্ঞান সম্পন্ন করবেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমাতে চাইবেন, তাদের আর্থিক সংকট দূর করতে সরকার পাশে দাঁড়াবে। যোগ্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা দেবে সরকার। সরকারের এই উদ্যোগের ফলে দেশের মেধাবী তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।





.jpg)










আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।