শিরোনাম :
মেসির বিশ্বরেকর্ডে পরীমণির ‘ইমোজি রহস্য’ ঢাকার নতুন মহানগর দায়রা জজ শাহজাহান কবির প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলা এন সি পি নেতার ইরাককে উড়িয়ে বিশ্বকাপের নকআউটে ফ্রান্স বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত আর্জেন্টিনার মমতা-অভিষেককে সরিয়ে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা ইরানের ১২০০ কোটি ডলার ছাড় করছে আমেরিকা ১৭ বিলিয়ন ডলারের ঘাটতি মেটাতে ভরসা চীনা এফডিআই অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন ফেনীতে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এনসিপি নেতা জুবায়ের আজ বিজয়নগরে ১১ দলের সমাবেশ মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন অর্ধেক’ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে ইরান বেলজিয়ামের বিপক্ষে আজ রাতে ঢাবিতে আসছেন আর্জেন্টিনার প্রতিনিধিদল ও রাষ্ট্রদূত মেসিদের স্টাইলে পরীমণির বিশ্বকাপ মেগা সেলিব্রেশন ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের রণক্ষেত্র হোলি ওয়াটার’ স্ক্যান্ডাল ধ্বংসস্তূপের মাঝে ফুটবলের আলো গাজাতে

আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৫০ এ এম
  • ৭ বার পড়া হয়েছে
  • 6 মিনিটের পড়া
  • 0 বার শেয়ার
আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
খবর প্রিন্ট করুন এই নিউজের লিঙ্ক কপি করুন
Copied!

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC)-এর শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দর বৃদ্ধি ও লেনদেনের তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।

আজ রোববার (২১ জুন) বিএসইসির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE)-কে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অনতিবিলম্বে তদন্ত কার্যক্রম শুরু করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ইনসাইডার ট্রেডিং ও কারসাজি খতিয়ে দেখার নির্দেশ: বিএসইসির পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক মূল্য ওঠানামা এবং সন্দেহজনক লেনদেন আচরণ কমিশনের নজরদারিতে ধরা পড়েছে। এরই প্রেক্ষিতে, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে কমিশন ডিএসই-কে সুনির্দিষ্ট কার্যপরিধির (ToR) ভিত্তিতে আইপিডিসির শেয়ার লেনদেনের বিষয়ে একটি বিস্তারিত ও নিবিড় তদন্ত পরিচালনার নির্দেশ দিচ্ছে।

তদন্তের প্রধান নির্দেশনাবলীর মধ্যে রয়েছে— সংশ্লিষ্ট কোনো বড় বিনিয়োগকারী বা চক্রের দ্বারা বাজারে কোনো ধরনের সমন্বিত, কারসাজিমূলক বা কৃত্রিম লেনদেন পদ্ধতি (Market Manipulation) অবলম্বন করা হয়েছে কিনা তা শনাক্ত করা; কোম্পানির কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের (PSI) অপব্যবহার করে কোনো নিষিদ্ধ ‘ইনসাইডার ট্রেডিং’ বা কারসাজি কার্যক্রম চালানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা; এবং সংশ্লিষ্ট স্টক ব্রোকার/স্টক ডিলার ও তাদের অনুমোদিত সংস্থা কর্তৃক মার্জিন বিধিমালা ও কমিশনের প্রাসঙ্গিক নির্দেশনাবলী সঠিকভাবে প্রতিপালন করা হয়েছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা করা।

৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমার আলটিমেটাম

কমিশনের চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই ধরনের অস্বাভাবিক লেনদেন সহজতর করা কিংবা তা সময়মতো প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ার পেছনে সংশ্লিষ্ট কোনো স্টক ব্রোকার, ডিলার বা তাদের অনুমোদিত প্রতিনিধিদের কোনো নেতিবাচক ভূমিকা, গাফিলতি বা সুনির্দিষ্ট দায়িত্ব ছিল কিনা—তাও এই তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে। এর পাশাপাশি সিকিউরিটিজ-সম্পর্কিত বিদ্যমান আইনের অন্য কোনো প্রাসঙ্গিক অনিয়ম বা লঙ্ঘন হয়েছে কিনা, তা-ও চিহ্নিত করতে বলা হয়েছে।

বিএসইসি এই চিঠি বা পত্র জারির তারিখ থেকে পরবর্তী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সমস্ত তথ্য-প্রমাণ ও আচরণ বিশ্লেষণ করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ডিএসই কর্তৃপক্ষকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। এই তদন্তের ঘোষণার পর পুঁজিবাজারে কারসাজি চক্রের মাঝে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সম্পর্কিত সংবাদ
আজকের নামাজের সময়সূচি
Loading date...
Detecting location...
জোহর
বেলা
--:--
আসর
বিকেল
--:--
মাগরিব
সন্ধ্যা
--:--
ইশা
রাত
--:--
ফজর
ভোর
--:--
আজ সূর্যাস্ত - --:--
আগামীকাল সূর্যোদয় - --:--
Loading next prayer...

রাশিফল দেখুন এক ক্লিকে

কোনো সক্রিয় ভোট নেই।

Times News 24
Total Visitors
Today: