শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
অন্যান্য অর্থনীতি

বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

শেয়ার
বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি খাতের উৎপাদন সচল রাখা, মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের চরম অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) জরুরি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

গত শুক্রবার (২৬ জুন) বিশ্বব্যাংকের সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দুটি পৃথক প্রকল্পের আওতায় এই বিশাল অর্থায়নের অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

দুই প্রকল্পে বিপুল অর্থায়ন: আমন ও বোরোর সার আমদানিতে জোর

বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে জানিয়েছেন, এই ঋণের মাধ্যমে দেশের ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা, মানুষের কর্মসংস্থান রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে মাঠ পর্যায়ে সরাসরি সহায়তা করা হবে। অনুমোদিত এই ফান্ডের বিস্তারিত বিভাজন নিচে দেওয়া হলো:

আরও পড়ুন সোনার দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা অন্যান্য · ২৯.০৬.২০২৬

১. ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট (৩০ কোটি ডলার)

এই প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা দেওয়া হবে। যা দিয়ে ২০২৬ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমন মৌসুম এবং ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত বোরো মৌসুমে প্রয়োজনীয় সার আমদানিতে রাষ্ট্রকে ব্যাকআপ দেওয়া হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট সারের চাহিদার ৮৫ শতাংশের বেশি আমদানিনির্ভর। এই ফন্ডের মাধ্যমে ৬ লাখ টন গুরুত্বপূর্ণ সার আমদানি করা হবে (যার অর্ধেকই ইউরিয়া), যার ফলে দেশের প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ক্ষুদ্র কৃষকদের ধান উৎপাদন নির্বিঘ্ন হবে।

২. কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট (৭১ কোটি ৩০ লাখ ডলার)

বিজ্ঞাপন

এই প্রকল্পের আওতায় দ্রুততম সময়ে প্রায় ৮ হাজার ৫৫৬ কোটি টাকা ছাড় করা হবে। এই অর্থ মূলত ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরাসরি নগদ সহায়তা প্রদান এবং জীবিকা পুনরুদ্ধার কর্মসূচিতে ব্যয় করা হবে। এ ছাড়া খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো অতি জরুরি জনসেবা সচল রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই অর্থ ব্যয় করা হবে।

দ্রুত অর্থ ছাড় ও দারিদ্র্য সুরক্ষার তাগিদ

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রকল্পটির টাস্ক টিম লিডার সুলেমান কৌলিবালি বলেন, "বাংলাদেশের মোট ধান উৎপাদনের প্রায় ৯০ শতাংশ আসে আমন ও বোরো মৌসুম থেকে। এ ছাড়া দেশের প্রায় অর্ধেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। ফলে সারের সরবরাহ ব্যাহত হলে তা শুধু খাদ্য নিরাপত্তাই নয়, দেশের কর্মসংস্থান ও দারিদ্র্য পরিস্থিতির ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।"

সংস্থার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লেসলি জিন ইউ করদেরো জানিয়েছেন, বিদ্যমান প্রকল্পগুলোর অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাসের মাধ্যমে এই সহায়তা দ্রুত অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করবে। প্রকল্পটির সম্পূর্ণ অর্থ আগামী ৩০ জুনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছাড় করা হবে, যা দেশের ব্যবসাপ্রতিষ্ঠান এবং কর্মসংস্থানকে যেকোনো অর্থনৈতিক ধাক্কা থেকে তাৎক্ষণিক সুরক্ষা দেবে।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS Desk Report - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরজানুন বিশ্বজুড়ে নারীর আত্মবিশ্বাসের অনন্য প্রতীক কি

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —