শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
অন্যান্য অর্থনীতি

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা

শেয়ার
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা

দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা আন্তর্জাতিক মানের এই প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির নান্দনিক স্থাপত্যশৈলী, আধুনিক জীবনযাত্রার নাগরিক সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন।

রিহ্যাব সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত কার্যকরী কমিটির ঊর্ধ্বতন সদস্যবৃন্দ এই পরিদর্শনে অংশ নেন। রূপায়ণ সিটি উত্তরায় পৌঁছালে রিহ্যাব নেতাদের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

‘সুরক্ষিত মেগা সিটির টেকসই উন্নয়নে সরকারের বড় নীতিগত সহায়তা প্রয়োজন’

প্রকল্পটির আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী, পরিকল্পিত সবুজায়ন ও বিশাল উন্মুক্ত স্থানের চমৎকার সমন্বয় দেখে রিহ্যাব নেতারা গভীর সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে উভয় পক্ষের মধ্যে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে একটি ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন ইইউর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় বিপর্যয় অন্যান্য · ২৮.০৬.২০২৬

সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল রূপায়ণ গ্রুপের দূরদর্শী উদ্যোগের প্রশংসা করে বলেন:

"বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। দেশের ভেতরে যে আন্তর্জাতিক মানের এত সুন্দর ও আধুনিক আবাসন প্রকল্প করা সম্ভব, তা অনেকেরই জানা নেই। তবে এ ধরনের বিশ্বমানের মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করার জন্য এখন সরকারের বিশেষ সুদৃষ্টি ও নীতিগত সহযোগিতা দরকার। সরকার এই খাতে সঠিক সহযোগিতা করলে দেশের আবাসন শিল্প বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে।"

তিনি আরও যোগ করেন, "আমি এখানে এসে দেখলাম বিভিন্ন দেশের নাগরিকরা (বিদেশি নাগরিক) অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। সাধারণত বিদেশি নাগরিকরা শতভাগ নিরাপদ ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা না পেলে কোথাও থাকেন না। এটিই প্রমাণ করে যে রূপায়ণ সিটি উত্তরা একটি অত্যন্ত সুরক্ষিত ও বিশ্বমানের আবাসন।"

বিজ্ঞাপন

পরিদর্শনকালে উপস্থিত শীর্ষ ব্যক্তিবর্গ

গুরুত্বপূর্ণ এই পরিদর্শনে রিহ্যাবের শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন– সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, সহ-সভাপতি এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন. জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, এ. জেড. এম. কামরুদ্দিন, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব.), মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম. ফখরুল ইসলাম, এ. এস. এম. আব্দুল গফফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল ও তাসনোভা মাহবুব সালাম প্রমুখ।

আয়োজক প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন— গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, সাইফ আলী খান অতুল এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব.) সহ প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS Desk Report - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরকার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলিসহ জোড়া খুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —