অর্থনীতি প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা ২০২৫ হিসাব বছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ (ডিভিডেন্ড) অনুমোদন করেছেন। অনুমোদিত লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ডিজিটাল তথা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত এজিএমে অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদসহ পরিচালনা পর্ষদের সদস্য সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার ও লীলা রশিদ। সভায় ব্যাংকের প্রতি অবিচল আস্থা ও ধারাবাহিক সহযোগিতা বজায় রাখার জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রেফাত উল্লাহ খান। পুরো সাধারণ সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান।
বার্ষিক সভায় ব্যাংকটির ২০২৫ সালের চমৎকার আর্থিক বিবরণী তুলে ধরা হয়। বিদায়ী বছরে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা আগের বছরের তুলনায় রেকর্ড ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৫১ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে ব্যাংকটির একক (স্ট্যান্ডঅ্যালোন) নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের ১ হাজার ২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি।
আরও পড়ুন
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা
ব্যাংকের আর্থিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬.১৮ টাকা থেকে উল্লেখযোগ্য হারে বেড়ে ৯.১২ টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৩৯.৩৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫১.৫৬ টাকায়। এছাড়া সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো ২০২৪ সালের ৫৪.১৪ টাকার তুলনায় বৃদ্ধি পেয়ে ৭২.۷২ টাকায় পৌঁছেছে।
সভায় সমাপনী বক্তব্যে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, বর্তমান বৈশ্বিক ও দেশীয় সামষ্টিক অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ব্র্যাক ব্যাংক তাদের শক্তিশালী আর্থিক সক্ষমতা, সুশাসন এবং ধারাবাহিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




.jpg)











আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।