রয়টার্সের খবরে বলা হয়, জেলেনস্কি এবার মূলত ইউক্রেনের জন্য অতিরিক্ত সামরিক সহায়তা নিশ্চিত করতে চাইছেন। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বৈঠকের অন্যতম আলোচ্য হতে পারে। এই অস্ত্রের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোসহ বড় শহরগুলোতেও হামলার সক্ষমতা অর্জন করতে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইউরোপের পূর্ব সীমান্তেও এখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড ও এস্তোনিয়া অভিযোগ করেছে, রাশিয়ান ড্রোন ও যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। যদিও মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানি ও ডেনমার্কেও ড্রোন উড্ডয়নের কিছু ঘটনা ঘটেছে, যা রাশিয়া-ন্যাটো সম্পর্ককে আরও জটিল করেছে।
একজন সাবেক ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, “বর্তমানে দুই দেশই চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে। তারা চাইছে ভবিষ্যৎ আলোচনার আগে নিজেদের অবস্থান শক্ত করতে।” তার মতে, বর্তমান পর্যায়ের উত্তেজনা দুই মাসের বেশি স্থায়ী হবে না।
আরও পড়ুন
স্বাধীনতার ২৫০ বছরে ট্রাম্পের নয়া চমক
এর আগে গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছিল। ওই বৈঠকের পর থেকেই ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রুশ তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক আঘাত হানতে শুরু করে।
ট্রাম্প এর আগে এক বিবৃতিতে বলেছিলেন, “পুতিন যদি আলোচনার টেবিলে না আসেন, তাহলে আমি ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহে বাধ্য হব।” আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।