Md. Mehedi Hasan| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াতে আর বেশি দেরি নেই। কিন্তু তার আগেই দেখা দিয়েছে বড় ধরণের অনিশ্চয়তা। পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র না মেলায় এবারের বিপিএল হয়তো আগের রঙ হারাতে পারে। একই সঙ্গে সূচি নিয়ে নতুন এক জটিলতায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল ঐতিহ্যগতভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় টি–টোয়েন্টি লিগগুলোর একটি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার তাদের জাতীয় ও ঘরোয়া সূচি মিলিয়ে বিদেশি লিগে খেলোয়াড় ছাড়তে আগ্রহী নয় বলে জানিয়েছে একাধিক সূত্র একই পথে হাটতে পারে শ্রীলংকা। ফলে বিপিএলের দলগুলো যারা এখন পড়তে যাচ্ছে চরম বিপাকে।
শুধু পাকিস্তানি ক্রিকেটারদের অনুপস্থিতিই নয়, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি (ILT20) লিগের সঙ্গে বিপিএলের সূচি সাংঘর্ষিক হতে পারে। ফলে বিশ্বসেরা টি–টোয়েন্টি তারকারা একসাথে দুটি লিগে খেলার সুযোগ পাবেন না।
এই সূচি সংঘর্ষে বিপিএল হারাতে পারে ইংলিশ, ক্যারিবিয়ান ও আফগান তারকাদেরও। কারণ ILT20 অনেক বড় অর্থমূল্যের লিগ, যেখানে খেলোয়াড়রা তুলনামূলক বেশি পারিশ্রমিক পান। এতে বিপিএলের দলগুলো মানসম্মত বিদেশি ক্রিকেটার পেতে সমস্যায় পড়তে পারে।
বিপিএলের জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক তারকাদের ওপর। দর্শকরা মাঠে আসেন তাদের প্রিয় বিদেশি তারকাকে দেখতে। এবার যদি সেই ঝলক কমে যায়, তাহলে বাণিজ্যিক দিক থেকেও টুর্নামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন আয়োজকেরা।
এদিকে বিপিএলের আরেক খবর ফ্র্যাঞ্চাইজির জন্য আহ্ববান জানিয়েছে বিসিবি কিন্তু তাকে আগ্রহ নেই কোন বিদেশী ফ্রাঞ্চাইজির। তাই বিসিবির কপালে এখন চিন্তার ভাঁজ। আর বিদেশী ফ্রাঞ্চাইজি যে আসছে না তা নিশ্চিত করেছেন বিসিবির বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদ নিজেই।