শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা

শেয়ার
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা
ছবি: সংগৃহীত

ফেনী শহরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে (৩৫) পিটুনি দেওয়া হয়েছে। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন ফেনী মডেল থানার কনস্টেবল ভানু দাস (৪৫) ও তারিকুল ইসলাম (৩২)। রাতেই তাঁরা ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ধর্ম অবমাননায় অভিযুক্ত যুবক স্ত্রীসহ ফেনী শহরের একটি ভাড়া বাসায় থাকেন। ফেসবুকের একটি আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গতকাল রাতে তাঁর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ওই যুবক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশের গাড়িতে তোলার সময় ওই যুবককে পিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়তে থাকে। এ সময় পুলিশের একটি গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে গাড়িতে থাকা পুলিশের দুই সদস্য আহত হন।

বিজ্ঞাপন
ইটপাটকেলে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের একটি গাড়ি। গতকাল রাতে ফেনী শহরে
ইটপাটকেলে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের একটি গাড়ি। গতকাল রাতে ফেনী শহরে।ছবি: প্রথম আলো

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়িতে থাকা নারী কনস্টেবল ও গাড়িচালক আহত হয়েছেন। অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীকে থানায় রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ওই যুবক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরটুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —