বিনোদন ডেস্ক | কালবিন্দু | ঢাকা | ২২ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার দীর্ঘ কয়েক দশক ধরে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। শিল্পা শেঠি, রবিনা ট্যান্ডন, কারিনা কাপুর খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া— অক্ষয়ের বিপরীতে অভিনীত নায়িকার তালিকা দীর্ঘ।
শুধু অভিনয়েই নয়, ব্যক্তিগত জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়েও চর্চায় ছিলেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছেন, তার পছন্দের নায়িকা হলেন ক্যাটরিনা কাইফ।
অক্ষয় বলেন, “যদিও আমি প্রায় প্রত্যেকের সঙ্গেই কাজ করেছি, তবে আমার পছন্দের নায়িকা ক্যাটরিনা কাইফ।”
আরও পড়ুন
যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী
অক্ষয়–ক্যাটরিনা জুটি
ক্যাটরিনার সঙ্গে ইতিমধ্যে আটটি সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এর মধ্যে রয়েছে:হামকো দিওয়ানা কার গ্যায়ে (২০০৬) নমস্তে লন্ডন (২০০৭) ওয়েলকাম (২০০৭) সিং ইজ কিং (২০০৮) ব্লু (২০০৯) দে দানা দান (২০০৯) তিস মার খান (২০১০) সূর্যবংশী (২০২১)
ক্যাটরিনাও অক্ষয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। ২০২১ সালে “সূর্যবংশী” সিনেমার প্রচারে কপিল শর্মার অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “অক্ষয় প্রথম দিন থেকেই সহশিল্পীদের ভীষণভাবে সাপোর্ট করেন। একজন সুপারস্টার হয়েও যেভাবে তিনি ব্যবহার করেন, তা খুব কম মানুষ পারে।”
জলি এলএলবি ৩-এর সাফল্য
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি “জলি এলএলবি ৩”। সুভাষ কাপুর পরিচালিত এই সিনেমায় অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্শি, সীমা বিশ্বাস, অমৃতা রাও, সৌরভ শুক্লা, হুমা কুরেশি এবং গজরাজ রাও। জনপ্রিয় আইনি কমেডি ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি এটি, যেখানে প্রথমবারের মতো দুই ‘জলি’কে একসাথে আনা হয়েছে। মুক্তির মাত্র তিন দিনে সিনেমাটি ৪০ কোটি রুপির বেশি আয় করেছে।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।