বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি, ধারণ ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) জসীম উদ্দিন খান। তিনি জানান, গ্রেফতারকৃত দম্পতি বাংলাদেশে বসেই বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নোগ্রাফি কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি ইতোমধ্যে বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর অন্যতম স্থানে উঠে আসে।
আরও পড়ুন
‘লাইফলাইন’ দেখে চোখ ভিজল মিমের
সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি তাদের কার্যক্রমের কথা স্বীকার করেছেন। তারা দাবি করেছেন, আন্তর্জাতিক সাইট থেকে প্রাপ্ত অর্থের বেশির ভাগই তারা “মডেলদের পেমেন্ট” ও “প্রডাকশন খরচে” ব্যয় করতেন। তবে তদন্তকারীরা মনে করছেন, এটি ছিল একটি সংগঠিত অনলাইন পর্নোগ্রাফি চক্র, যারা বাংলাদেশে বসে বিশ্বব্যাপী এমন কনটেন্ট ছড়িয়ে দিচ্ছিল।
তদন্তে জানা গেছে, দম্পতিটি অন্তত তিন বছর ধরে এই অবৈধ অনলাইন ব্যবসায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ এবং ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২’— এই দুই আইনের আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিআইডি জানিয়েছে, এই ঘটনায় আর কারও সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।