শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

শারদীয় দুর্গোৎসব ২০২৫: ভ্রাতৃত্ব, সম্প্রীতি, নিরাপত্তার বার্তা ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা

শেয়ার
শারদীয় দুর্গোৎসব ২০২৫: ভ্রাতৃত্ব, সম্প্রীতি, নিরাপত্তার বার্তা ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক- লাভলু সরকার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা দেশজুড়ে শুরু হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আশ্বিন মাসের শুক্লপক্ষে শুরু হওয়া এই উৎসবের মূল তাৎপর্য শেষ পাঁচ দিনে হলেও সারাদেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে শারদীয় দুর্গোৎসব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের কর্মচারীদের আয়োজিত দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন—

বিজ্ঞাপন

“দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের উৎসব। এই পূজা আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতার বন্ধনকে আরও দৃঢ় করে।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিবেশ সংকট ও খাদ্যসংকটের সময়ে দুর্গোৎসব আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও সংরক্ষণের প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়।

আরও পড়ুন ‘লাইফলাইন’ দেখে চোখ ভিজল মিমের বিনোদন · ২৮.০৬.২০২৬

দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। বুধবার ভোর থেকেই সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বৃষ্টির কারণে সকালে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়।

ঢাকা মহানগরে এ বছর ২৫৪টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ডিএমপি জানিয়েছে, সবগুলো মণ্ডপেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে বলেন—
“শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হচ্ছে। সীমান্তবর্তী এলাকা ও সারাদেশে বিজিবির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।”
২৪ সেপ্টেম্বর থেকে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য সারাদেশে মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

ছুটির কারণে মহাসড়কগুলোতে মানুষের চাপ ব্যাপকভাবে বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ১৯ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কেও গাড়ির ধীরগতি লক্ষ্য করা গেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি গাড়ি চলাচল করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

রাজধানী থেকে গ্রামীণ জনপদ— সর্বত্র এখন উৎসবের আমেজ। বৃষ্টিস্নাত সকাল উপেক্ষা করে মানুষ মণ্ডপে ভিড় জমাচ্ছেন।

আগামী শনিবার পর্যন্ত চলবে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় মহোৎসব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরনানা কারণেই অমর হয়ে থাকবেন জুবিন গার্গ

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

বিনোদন থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —