ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিয়ে হয় তার।
বিয়ের পর একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। গত সাত মাস ধরে সেভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন।
চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দিব্যাঙ্কা ও বিবেক। আর মঙ্গলবার দিলেন সুখবর। যমজ সন্তান এসেছে তারকা দম্পতির ঘর আলো করে। এ যেন তাদের দাম্পত্য জীবনের দীর্ঘ অপেক্ষার অবসান। অভিনেত্রী বারবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার যমজ পুত্র এলো তার ঘরে।
আরও পড়ুন
নিজের দেশকে চিনতে পারছেন না: অ্যাঞ্জেলিনা জোলি
দিব্যাঙ্কা মা হওয়ার পরে বিবেক এক পোস্টে লেখেন, আমার করণ ও অর্জুন এসে গেছে। আমাদের ছেলেরা এসে গেছে। ওদের আগমনে আমাদের জীবন খুশিতে ভরে গিয়েছে। দিব্যাঙ্কা এবং আমি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।


















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।