আন্তর্জাতিক বিনোদন ডেস্ক | কালবিন্দু | ঢাকা | ২২ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন জনপ্রিয় টকশো “জিমি কিমেল লাইভ!” বন্ধ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের শোবিজ দুনিয়ায় চলছে তোলপাড়। এর মধ্যেই স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে খোলাখুলি হতাশা প্রকাশ করেন তিনি।
জোলি বলেন, “আমি এখন আর নিজের দেশকে চিনতে পারি না।”
গত রোববার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “যেকোনো কিছু, যা মানুষের ব্যক্তিগত প্রকাশ ও স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে, সেটি ভয়ংকরভাবে বিপজ্জনক।”
হতাশা ও উদ্বেগ
একজন শিল্পী ও নাগরিক হিসেবে নিজের ভয় প্রসঙ্গে জোলি বলেন, “আমি আমার দেশকে ভালোবাসি। কিন্তু এখন আমি আমার দেশকে চিনতে পারছি না। আমি সবসময় আন্তর্জাতিকভাবে থেকেছি—আমার পরিবার, বন্ধু, আমার জীবন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এখন সময় এতটাই গুরুতর যে হুট করে কিছু বলা যায় না। আমরা সবাই মিলে কঠিন সময় পার করছি। এই সময়টা শুধু মার্কিনদের জন্য নয়, আমাদের সবার জন্যই অন্ধকারাচ্ছন্ন।”
আরও পড়ুন
যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী
‘কুত্যুর’ সিনেমার প্রিমিয়ার
অ্যাঞ্জেলিনা জোলি সান সেবাস্তিয়ানে হাজির হয়েছিলেন তার নতুন ছবি ‘কুত্যুর’–এর প্রিমিয়ারে। ফরাসি নির্মাতা অ্যালিস ভিনোকু পরিচালিত এ সিনেমার কাহিনি এক মার্কিন নারী চলচ্চিত্র নির্মাতার, যিনি প্যারিসের ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা খুঁজে নেওয়ার সংগ্রামে নামেন। এর মধ্যেই তার জীবনে নেমে আসে অন্ধকার।
এর আগে চলতি মাসের ৭ সেপ্টেম্বর সিনেমাটির প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয় টরন্টো চলচ্চিত্র উৎসবে।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।