নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা দেশজুড়ে শুরু হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আশ্বিন মাসের শুক্লপক্ষে শুরু হওয়া এই উৎসবের মূল তাৎপর্য শেষ পাঁচ দিনে হলেও সারাদেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে শারদীয় দুর্গোৎসব।
“দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের উৎসব। এই পূজা আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতার বন্ধনকে আরও দৃঢ় করে।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিবেশ সংকট ও খাদ্যসংকটের সময়ে দুর্গোৎসব আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও সংরক্ষণের প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে বলেন—
“শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হচ্ছে। সীমান্তবর্তী এলাকা ও সারাদেশে বিজিবির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।”
২৪ সেপ্টেম্বর থেকে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য সারাদেশে মোতায়েন রয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কেও গাড়ির ধীরগতি লক্ষ্য করা গেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি গাড়ি চলাচল করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী শনিবার পর্যন্ত চলবে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় মহোৎসব।