নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
স্টাফ রিপোর্টার: মো: সাইফুল আলম সোহাগ (ভাঙ্গা, ফরিদপুর)
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তর্ভুক্ত সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর-০৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি উপস্থিত পূজারি ও আয়োজকদের হাতে এই অনুদান তুলে দেন।
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, সহ-সভাপতি চৌধুরী ওইদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ, প্রচার সম্পাদক মির্জা ইমরান, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক বাহাউদ্দিন জিতু, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আঃ সামাদ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রোমিও, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। এ উৎসবে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করি—এই প্রত্যাশাই করি।”