শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ৪ নেতা গ্রেফতার

শেয়ার
ফরিদপুরের  আলফাডাঙ্গায় বিএনপির ৪ নেতা গ্রেফতার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মারামারি মামলার জের ধরে তিন আসামিসহ চারজন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতির সময় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণে খন্দকার নাসির গ্রুপের অনুসারী বোয়ালমারী উপজেলার সাবেক ছাত্রদল নেতা বনি আমিন ও উপজেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য এ কে এম উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হামলার পর বনি আমিন থানাে অভিযোগ দায়ের করেন এবং মামলার এজাহারভুক্ত ছয় নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনার প্রেক্ষিতে ঝুনু গ্রুপের নেতারা মানববন্ধনের ডাক দেন। মানববন্ধনের প্রস্তুতির সময় পুলিশ উপজেলা সদর বাজারের কলেজ রোডের চুয়াল্লিশ মোড়ে খোশবুর রহমান খোকনসহ চারজনকে আটক করে।
আরও পড়ুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সারাদেশ · ৩ দিন আগে
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, “মারামারি সংক্রান্ত মামলায় তিনজন এজাহারভুক্ত আসামিসহ মোট চারজনকে আটক করা হয়েছে”।
এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা গ্রুপভিত্তিক বিরোধগুলো স্থানীয় রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে
বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
টড
লেখক সম্পর্কে টাইমসনিউজ২৪.কম ডেস্ক এডমিন · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরকক্সবাজার সমুদ্রসৈকতে বৃষ্টি ভেজা প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির ম

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —