শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

বাংলা কিউআর লেনদেনের জন্য দিতে হবে ফি

শেয়ার
বাংলা কিউআর লেনদেনের জন্য দিতে হবে ফি

বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে সেবা ফি হিসেবে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে নতুন এই নির্দেশনা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে- অর্থ কি গ্রাহকের কাছ থেকে কাটা হবে, না কি দোকানদারের কাছ থেকে?

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই অর্থ গ্রাহকের কাছ থেকে কাটা হবে না। এমডিআর নেওয়া হবে মার্চেন্ট বা দোকানদারের প্রাপ্য অর্থ থেকে। অর্থাৎ, গ্রাহক যে পরিমাণ টাকা পরিশোধ করবেন, শুধু ততটুকুই তার ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব থেকে কাটা হবে।বিষয়টি একটি উদাহরণ দিয়ে বলা যায়- একজন ক্রেতা একটি দোকানে এক হাজার টাকার পণ্য কিনে অর্থ পরিশোধে বাংলা কিউআর স্ক্যান করলেন। এ ক্ষেত্রে ক্রেতার হিসাব থেকে পুরো এক হাজার টাকাই কেটে নেওয়া হবে। তবে দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। বাকি প্রায় ১০ টাকা (ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর) সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পাবে।

বিজ্ঞাপন

অর্থাৎ, এক হাজার টাকার কেনাকাটায় ক্রেতা অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করবেন না। এমডিআরের পুরো অর্থই দোকানদারের প্রাপ্য টাকা থেকে সমন্বয় করা হবে।

আরও পড়ুন ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা সারাদেশ · ১৩ ঘণ্টা আগে

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উৎসাহ দিতে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রোমোশনাল ক্যাম্পেইনের আওতায় এই ফি কমাতে বা সম্পূর্ণ নিজ উদ্যোগে বহন করতে পারবে।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরস্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প.

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —