শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, বিনিয়োগকারীদের ঝোঁক নিরাপদ আশ্রয়ে

শেয়ার
স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, বিনিয়োগকারীদের ঝোঁক নিরাপদ আশ্রয়ে

স্টাফ রিপোর্টার:

বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার প্রতি ঝুঁকছেন। এর ফলে, দাম ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৪,০৬৭.৭৯ ডলার, যা ১.৫ শতাংশ বৃদ্ধি। এর আগে সেশনের শুরুতে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪,০৭৮.৫০ ডলারে পৌঁছায়। ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ২.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪,০৯৩.৫০ ডলার।

বিজ্ঞাপন

এদিকে রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২.৬ শতাংশ বাড়িয়ে রেকর্ড সর্বোচ্চ ৫১.৬০ ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজারের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ৮ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয়।

আরও পড়ুন ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা অন্যান্য · ০১.১০.২০২৬

নতুন দামে, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৪ হাজার ৯৮১ টাকা, যা পূর্বের তুলনায় সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা বজায় থাকলে মূল্য এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরবরিশালের কৃতি সন্তান মোঃ রুহুল আমিন খান কালবিন্দুর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব গ্রহণ

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —